ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ককশিট বুকে বেঁধে নাফ নদী সাঁতরে ইয়াবা পাচারের চেষ্টা: ‌২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৩০ হাজার টাকা জরিমানা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ!

চকরিয়া থানা হেফাজতে দূর্জয়ের মৃত্যু:ওসি সহ ৯জনের বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

থানা হেফাজতে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি দূর্জয় চৌধুরীর মৃত্যুর ঘটনায় চকরিয়া থানার তৎকালীন ওসি সহ ৯ জনের বিরুদ্ধে মামলা করতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে আদালত।

রোববার (১৪ সেপ্টেম্বর) কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশীদের আদালত এ আদেশ দেন।

আদালতে এই মামলার আবেদন করেন নিহত দূর্জয় চৌধুরীর পিতা কমল চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী বিশ্বজিৎ ভৌমিক।

মামলার আসামিরা হলেন, চকরিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম,চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাবেয়া খানম,থানার সহকারী উপ- পরিদর্শক (এএসআই) মো.হানিফ মিয়া,পুলিশ কনস্টেবল মোহাম্মদ মহিউদ্দীন, ইসরাক হোসেন, সহকারি শিক্ষক মোঃ জসীম উদ্দিন,মোস্তফা কামাল, অফিস সহায়ক মো. পারভেজ, নৈশ প্রহরী নুর মোহাম্মদ সহ অজ্ঞাতনামা ৪-৫ জন।

কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের আইনজীবী বিশ্বজিৎ ভৌমিক বলেন, নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে ৯ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়। মামলার অভিযোগের বিষয়ে আদালতে শুনানি শেষে মামলাটি রুজু করতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। একইসাথে মামলা রুজু করে আগামী ২১ সেপ্টেম্বর আদালতকে অবহিত করতে বলেন।

গত ২১ আগস্ট চকরিয়া থানা হেফাজতে দুর্জয় চৌধুরীর মৃত্যু হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়া থানা হেফাজতে দূর্জয়ের মৃত্যু:ওসি সহ ৯জনের বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

আপডেট সময় : ০১:১৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫