ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা কক্সবাজারে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২৬, হেফাজতে ১০ কিশোর

চকরিয়ার শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই যোদ্ধারা,দিলেন আর্থিক সহায়তা

কক্সবাজারের চকরিয়ার জুলাই যোদ্ধা শহীদ আহসান হাবিবের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জুলাই আন্দোলনের যোদ্ধারা। এ সময় তারা শহীদের কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

বুধবার (১৫ জুলাই) বিকালে উপজেলার ফাঁসিয়াখালীস্থা বাড়িতে গিয়ে তারা সাক্ষাৎকালে শহীদ পরিবারের প্রতি সংহতি ও সহমর্মিতা প্রকাশ করেন আন্দোলনের নেতৃবৃন্দ। তারা বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করা সম্ভব।

এ সময় ‘জাস্টিস ফর জুলাই’ সংগঠনের সৌজন্যে শহীদ আহসান হাবিবের পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন চট্টগ্রামে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা শাখাওয়াত হোসেন, চকরিয়ায় আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা সায়েদ হাসান, মোবারক হোসেন জিহান, শামসুল আলম সাঈদীসহ জুলাই আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা।

এদিকে, শহীদ আহসান হাবিবের মা আবেগঘন কণ্ঠে তাঁর সন্তানের হত্যাকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তিনি বলেন, “আমার সন্তান দেশের মানুষের অধিকার ও ন্যায়ের জন্য জীবন দিয়েছে। আমি চাই, যারা আমার সন্তানকে হত্যা করেছে তাদের বিচার হোক, যাতে আর কোনো মাকে এভাবে সন্তান হারাতে না হয়।”

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ শহীদ আহসান হাবিবের পরিবারের প্রতি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং শহীদদের স্মৃতি ও আত্মত্যাগ সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি

চকরিয়ার শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই যোদ্ধারা,দিলেন আর্থিক সহায়তা

আপডেট সময় : ০২:৩৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬