ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা কক্সবাজারে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২৬, হেফাজতে ১০ কিশোর কক্সবাজারে নির্মিত হবে আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন : স্থান পরিদর্শনে তথ্য সচিব মাতারবাড়িতে সরকারি জায়গা দখলে মেতেছে প্রভাবশালী সিন্ডিকেট উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড

চকরিয়ায় সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ

সাইফুল ইসলাম সাইফ,চকরিয়া

কক্সবাজারের চকরিয়ায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা দখল করে দোকান ও মার্কেট নির্মাণের প্রবণতা দিন দিন বাড়ছে। উপজেলার হারবাং, বরইতলি, লক্ষ্যারচরসহ বেশ কয়েকটি স্থানে সওজের জমি দখল করে স্থাপনা গড়ে তুলেছেন একশ্রেণির প্রভাবশালী ব্যক্তি। এসব স্থাপনা ভাড়া দিয়ে মোটা অঙ্কের অর্থ উপার্জন করছেন তারা।

সম্প্রতি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় সওজের জায়গা বালি দিয়ে ভরাট করেছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি জসিম উদ্দীন ও ডা. রমিজ। জমি ভরাটের বিষয়ে জানতে চাইলে জসিম উদ্দীন জানান, তারা চকরিয়া সওজ অফিস থেকে অনুমতি নিয়েই জমি ভরাট করেছেন। এছাড়া সরকারি জমি দখলে কোনো সমস্যা নেই বলেও মন্তব্য করেন তিনি।

তবে চকরিয়া সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী মোহাম্মদ দিদারুল ইসলাম বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, “সওজের জমি ভরাটের অনুমতি কাউকে দেওয়া হয়নি। দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে জসিম উদ্দীন ও ডা. রমিজকে জায়গা খালি করার নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সওজের কিছু অসাধু কর্মচারী অর্থের বিনিময়ে দখলদারদের সহযোগিতা করছেন। দীর্ঘদিন ধরে এই চক্রটি সরকারি জমি দখল ও বাণিজ্য চালিয়ে আসছে।

উপজেলার সচেতন মহল সওজের জায়গা দখলদারদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু

চকরিয়ায় সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ

আপডেট সময় : ০৮:৩৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪