ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ককশিট বুকে বেঁধে নাফ নদী সাঁতরে ইয়াবা পাচারের চেষ্টা: ‌২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৩০ হাজার টাকা জরিমানা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ!

চকরিয়ায় মহাসড়কে বাবা-ছেলে নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের নলবিলা অংশে  ঘটনা ঘটে।

নিহত নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২), চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা। চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘ রাতে মোটরসাইকেলযোগে ছেলে শামীমকে নিয়ে বরইতলী থেকে চিরিংগা বাজারে যাচ্ছিলেন নুরুল হোসেন।  তারা মহাসড়কের  নলবিলায় পৌঁছালে  বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় তারা দুজন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

তিনি বলেন, ‘ নুরুল হোসেনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলে শামীমকে আশংকাজনক অবস্থায় পৌর এলাকার জমজম হাসপাতাল নেওয়া হলে কিছুক্ষণ পর তারও মৃত্যু হয়।’

চালক পালিয়ে গেলেও দুর্ঘটনায় পতিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে জানিয়ে মো. আরিফুল আমির
বলেন, এঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় মহাসড়কে বাবা-ছেলে নিহত

আপডেট সময় : ১২:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬