ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে বিমানের চাকা বিচ্ছিন্ন ককশিট বুকে বেঁধে নাফ নদী সাঁতরে ইয়াবা পাচারের চেষ্টা: ‌২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৩০ হাজার টাকা জরিমানা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা!
চকরিয়ায় বসতঘর থেকে

অস্ত্র-কার্তুজ উদ্ধারঃ পলাতক ডাকাতকে ধরতে চলছে অভিযান- র‌্যাব

চকরিয়ার ডুলহাজারা ইউনিয়নের বালুর চর এলাকার শীর্ষ ডাকাত সাইফুল ইসলামের বাড়ি থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ১৭টি বার বোরের শর্টগানের তাজা শিসা কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ এর সহকারি পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন-  ১৪ নভেম্বর র‌্যাবের আভিযানিক একটি দল উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বালুর চর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত সাইফুল ইসলাম প্রঃ পুতু কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে তার স্ত্রী শাহীন সুলতানা (২৩)কে  ডাকলে সে বসত ঘর খুলে দেয় এবং বাড়ির ভিতর আরেকটি তালাবদ্ধ বাঁশের বেড়া ও টিনের ছাউনীযুক্ত বসত ঘর শাহীন সুলতানা নিজ হাতে খুলে দেয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাক্ষীদের উপস্থিতিতে বাঁশের বেড়া ও টিনের ছাউনীযুক্ত বসত ঘরের ভিতরে  অভিযান পরিচালনা করে কাঠের আলমারির  ভিতর থেকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১টি দেশীয় তৈরি এলজি এবং ১৭ টি বার বোরের শর্টগানের তাজা শিসা কার্তুজ  উদ্ধারপূর্বক জব্দ করে র‌্যাব।

বর্তমানে পলাতক ডাকাত সাইফুল ইসলামকে আটক করতে অভিযান চলমান আছে বলে জানান র‌্যাব কর্মকর্তা আ. ম. ফারুক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক

চকরিয়ায় বসতঘর থেকে

অস্ত্র-কার্তুজ উদ্ধারঃ পলাতক ডাকাতকে ধরতে চলছে অভিযান- র‌্যাব

আপডেট সময় : ০৮:৩৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫