ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্ত দিয়ে প্রবেশের সময় দেড় লাখ ইয়াবাসহ আটক ১ টেকনাফের নাইট্যংপাড়ার জাহেদ আলমকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ স্ত্রীর সৈকতে রাস্তা নির্মান বন্ধে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানাল জাতিসংঘের স্পেশাল র‍্যাপোটিয়ার মহেশখালীর হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধুকে হত্যা শ্রীলঙ্কার জাতীয় ও উন্মুক্ত সার্ফিং চ্যাম্পিয়নশিপে কক্সবাজারের তিন সার্ফার ছিনতাইয়ের অভিযোগে আটক আরো ৫ : ২ দিনে আটক ১৯ জন চকরিয়ায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু ভারুয়াখালীকে কক্সবাজার সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইউএনও জিল্লুর- পর্যটন সম্ভাবনাকে তুলে ধরুন কিংবদন্তী অধ্যক্ষ স আ ম শামসুল হুদা চৌধুরী’র ৩৩ তম মৃত্যুবার্ষিকী হাজী পাড়ায় ৩৫ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার : স্বামী-স্ত্রীসহ আটক ৩, মামলা দায়ের নোংরা পরিবেশে ফুচকা তৈরী : লার পাড়ার মায়ের দোয়া কারখানায় জরিমানা পেকুয়ায় ভুলবশত ইদুঁর মারার ঔষুধ খেয়ে নারীর মৃত্যু টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় নছিমন চালক নিহত

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় নছিমন (ট্রলি) চালক নয়ন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দিবাগত ভোররাত আনুমানিক ৪টার দিকে মালুমঘাট হাইওয়ে রোডে এ দুর্ঘটনা ঘটে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

নিহত নয়ন কক্সবাজার সদর উপজেলার বাস টার্মিনাল ইসলামাবাদ এলাকার মো. হোসাইনের ছেলে।

হাইওয়ে পুলিশের ভাষ্য অনুযায়ী, চকরিয়া থেকে গাড়ি নিয়ে ফেরার পথে নছিমনের চাকা বিকল হয়ে পড়ে। এ সময় চালক নয়ন রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ি মেরামতের কাজ করছিলেন। তখন বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করে হাইওয়ে থানার ইনচার্জ মাহবুব আলম জানান, ভোররাত আনুমানিক ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর ডাম্পারটি পালিয়ে যায় বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সীমান্ত দিয়ে প্রবেশের সময় দেড় লাখ ইয়াবাসহ আটক ১

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় নছিমন চালক নিহত

আপডেট সময় : ০১:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬