ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল

গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে ছরওয়ার, জনমনে উদ্বেগ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার বাসিন্দা এস এম ছরওয়ার আলম একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়ানোর অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। বিষয়টি নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ডুমখালী ২নং ওয়ার্ডের শফিউল আলমের ছেলে ছরওয়ার আলমের বিরুদ্ধে হত্যা, প্রতারণা ও ডাকাতিসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও এখনো তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি বলে অভিযোগ।

ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের দাবি, ছরওয়ার আলম অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি নিজেকে বিএনপির কর্মী হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। এমনকি মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন যুবদলের সভাপতি পদ পেতেও তৎপর বলে অভিযোগ রয়েছে। এতে দলের ত্যাগী নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২৩ মে রাতে ডুমখালী এলাকায় বিএনপি কর্মী আমির হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী ছকিনা বেগম বাদী হয়ে ছরওয়ার আলমসহ ১০ জনকে আসামি করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং: জিআর ২৬৯/২২)। এছাড়া তার বিরুদ্ধে সিআর ৩৫২/২৩ ও জিআর ৫১৫/২৪ নম্বরসহ আরও কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

এ অবস্থায় প্রকাশ্যে চলাফেরা করা পরোয়ানাভুক্ত আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বিষয়টিতে প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে এস এম ছরওয়ার আলম বলেন, তিনি বিএনপির রাজনীতি করার কারণেই অতীতে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এছাড়া হত্যা মামলায় তিনি খালাস পেয়েছেন বলেও দাবি করেন।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসাইন বলেন, পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরোয়ানাভুক্ত আসামিসহ সকল অপরাধীকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা

গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে ছরওয়ার, জনমনে উদ্বেগ

আপডেট সময় : ০৪:৩৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬