ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার ‘আমার মতো মানুষকে’ নোবেল শান্তি পুরস্কার দিতে চায় না কমিটি, ট্রাম্পের আক্ষেপ প্রত্যেক উপজেলায় জরুরি নির্দেশনা সরকারের

গফুরের জালে ২২ মন ওজনের শাপলা পাতা মাছ : বিক্রি হলো ৫০ হাজার টাকায়

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০১:১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • 519

প্রতিদিনের মতো সাগরে মাছ ধরছিলো গফুর। হঠাৎ জালে ভারী কিছু আটকে গেছে মনে হলো। তারপর শুরু জাল টানা। কিন্তু এতো বড় মাছ বোটে তুলতেও সমস্যা।তাই রশি দিয়ে বেঁধে অন্য জেলেদের সহযোগীতায় সাগর সাবরাং মেরিন ড্রাইভের পাশের তীরে আনলো বিশাল আকৃতির শাপলা পাতা মাছ। এ মাছকে বলা হয় সিং চোয়াইন।

মাছটির ওজন ২২ মন হতে পারে বলে জানিয়েছে গফুর। তিনি সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার বাসিন্দা।

পরবর্তীতে মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী সৈয়দ আলমের কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়।

টেকনাফ সদর গোদালবিল এলাকার বাসিন্দা ও ক্রেতা সৈয়দ আলম জানান, মাছটি মুন্ডার ডেইল নৌঘাটে আনার পর ৫০ হাজার টাকা দিয়ে কিনে নেন। সাগরপাড়েই মাছটি কেটে সাইজ করে ভ্যানগাড়িতে করে গুদামে নেয়া হয়েছে।পরে এটাকে শুকিয়ে চট্টগ্রামের আড়তে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, মাছটির নাম ‘সিং চোয়াইন । এটি বিরল প্রজাতির হওয়ায় বিদেশে রপ্তানি নিষিদ্ধ। পাশাপাশি, মাছটি পাহাড়ী ও সমতলের বিভিন্ন জনগোষ্ঠীর পছন্দের একটি খাবার হিসেবেও পরিচিত।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গফুরের জালে ২২ মন ওজনের শাপলা পাতা মাছ : বিক্রি হলো ৫০ হাজার টাকায়

আপডেট সময় : ০১:১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫