ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

‘খেলা না খেলা বড় কথা নয়, বিশ্বচ্যাম্পিয়ন হয়েই বাড়ি ফিরব’

জাপানের বিপক্ষে প্রধমার্ধে পিছিয়ে পড়ার পর সবাই আশায় ছিলেন মাঠে নেমে ব্রাজিলের ত্রাণকর্তা হবেন নেইমার। তবে সে আশায় গুঁড়েবালি।

ব্রাজিলিয়ান সুপারস্টারকে মাঠে নামাননি কার্লো আনচেলত্তি। তাকে নিয়ে ভিন্ন পরিকল্পনা ছিল ব্রাজিল কোচের।
তবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার আগেই নিজের কোচিংয়ের ‘মাস্টারক্লাস’ দেখিয়েছেন আনচেলত্তি। খেলোয়াড় বদলিতে মুনশিয়ানা দেখিয়ে।

সঙ্গে কিভাবে নার্ভ ধরে রেখে কামব্যাকের গল্প লিখতে হয় সেটাই আরেকবার হিউস্টনে দেখিয়েছেন তিনি। তার দুর্দান্ত কৌশলেই যোগ করা সময়ে জাপানকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল।
ম্যাচ না খেলার হতাশা তাই স্বাভাবিকভাবেই থাকার কথা নয় নেইমারের। সেটা যে ছিল না তার প্রমাণ পাওয়া গেছে জোয়াকিম ক্লেমেন্ত নামে এক অর্থনীতিবিদকে খোঁচা মারায়।

জার্মান অর্থনীতিবিদ ম্যাচ শুরুর আগে জানিয়েছিলেন, ব্রাজিলকে হারাবে জাপান। ম্যাচ জয়ের পর তাই সামাজিক মাধ্যম এক্সে নেইমারের খোঁচা, ‘জোয়াকিম ক্লেমেন্তে, দয়া করে আগামী বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।’
আর ম্যাচ না খেলার বিষয়ে নেইমার জানিয়েছেন, ম্যাচ খেলা না খেলা বড় বিষয় নয়। বিশ্বচ্যাম্পিয়ন হতে এখানে এসেছি। তিনি বলেছেন, ‘নক আউট পর্বে বা শেষ ১৬-তে কোয়ালিফাই করায় আমি খুবই আনন্দিত।

দুর্দান্ত ফুটবল খেলেছি এবং আশা করি এই পারফরম্যান্স ধরে রাখতে পারব। আমি এখন পুরোপুরি ফিট, দল যখনই প্রয়োজন মনে করবে, মাঠে নামার জন্য প্রস্তুত। খেলছি কি খেলছি না, সেটা বড় কথা নয়। আমরা এখানে বিশ্বকাপ জিততে এসেছি এবং আশা করি বিশ্বচ্যাম্পিয়ন হয়েই বাড়ি ফিরব।’
‎
‎‎সূত্র : কালের কণ্ঠ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

‘খেলা না খেলা বড় কথা নয়, বিশ্বচ্যাম্পিয়ন হয়েই বাড়ি ফিরব’

আপডেট সময় : ০৭:৪৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬