ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদের পাশে জ্বলজ্বলে শুক্র, কক্সবাজারের আকাশে মনকাড়া মহাজাগতিক দৃশ্য টেকনাফের ক্রীড়াঙ্গনে শৃংখলা ফেরাতে ক্রীড়া সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত : যে কোনো ক্রীড়া আয়োজনে নিতে হবে অনুমতি পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল সদর থানা পুলিশের বিশেষ অভিযান : হত্যা ও চুরির আসামিসহ গ্রেপ্তার ১১ উখিয়ায় ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, গাড়ি ও চালক আটক হোয়াইক্যংয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়া গ্রেফতার টেকনাফের সীমান্ত এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার গোলরক্ষক সাঈদীর উপর হামলাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু: উখিয়ার সেই আলোচিত ঘটনায় তিন আসামি কারাগারে পালংখালীতে মাদক কারবারী রুবেলের গুলিবর্ষণ টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২, গুঁড়িয়ে দেওয়া হলো পাচারকারিদের ২০ আস্তানা সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রাখলো আপিল বিভাগ তীব্র গরমে দেশজুড়ে লোডশেডিং, সংকট আরও বাড়ার শঙ্কা বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর

খরুলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ, সংকটাপন্ন আরেকজন

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের খরুলিয়া এলাকায় মোটরসাইকেল ও ড্রাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রিফাত জানান, রিসান, আরফাত ও সানি একটি মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে তারা সামনে থাকা একটি টমটমকে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ড্রাম্পার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিসান ও আরফাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সানির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য শরিফ উদ্দিন জানান, নিহত আরফাত দরগাহ স্টেশন এলাকার বাসিন্দা। অপরদিকে রিসান ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুক্তারকুল ৬ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে। একই এলাকার নুরুল আলমের ছেলে সানি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল প্রাঙ্গণে স্বজনদের আহাজারিতে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চাঁদের পাশে জ্বলজ্বলে শুক্র, কক্সবাজারের আকাশে মনকাড়া মহাজাগতিক দৃশ্য

খরুলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ, সংকটাপন্ন আরেকজন

আপডেট সময় : ০৫:১০:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬