ঢাকা ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২০ পেকুয়ায় উপকূলীয় প্যারাবন কেটে চলছে ঘের তৈরির মহোৎসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার আবেদন জেলা দলের গোলরক্ষক সাঈদী উপর হামলার প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: আরও ৪০ জন গ্রেপ্তার আদানির বিকল ইউনিট সচল, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের ফিরুজ-মিফতাসহ নিহত ৩ লোহাগাড়া ট্রমা সেন্টার: চুক্তি শেষ, সেবা বন্ধ; দুর্ঘটনাহতদের ‘শেষ আশ্রয়’ এখন অচল ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা মেসির দুর্দান্ত গোল! কিন্তু… অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর

ক্যারিয়ারের ৭টি ফাইনালেই অপরাজিত চ্যাম্পিয়ন এমি মার্টিনেজ

ক্যারিয়ারে ৭টি ফাইনাল খেলে ৭টিতেই চ্যাম্পিয়ন। এমন কীর্তি গড়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। আকাশী-নীল জার্সিতে বিশ্বকাপ ও কোপাসহ চারটি ট্রফি জেতা এমি এবার অ্যাস্টন ভিলার হয়ে জিতলেন ইউরোপা লিগ ফাইনালে। যদিও টানা ১০ ফাইনালে শিরোপা জিতে এই রেসে এগিয়ে স্পেন ও বার্সেলোনা তারকা পেদ্রো। আর টানা ৯ ফাইনাল জেতা একমাত্র কোচ সাবেক রিয়াল বস জিনেদিন জিদান।

গত বুধবার রাতে ৩০ বছরের অপেক্ষা ঘুচে বড় কোনো শিরোপা ঘরে তুললো অ্যাস্টন ভিলা। ফ্রেইবুর্গের বিপক্ষে ম্যাচ পূর্ব অনুশীলনে হঠাৎই আঙুলে চোট। অনিশ্চয়তায় যখন মার্টিনেজের ফাইনাল খেলা। তখন সব শঙ্কা দূরে ঠেলে ঠিকই গোলপোস্ট আগলে দাঁড়ালেন এই আর্জেন্টাইন তারকা। ৩-০ গোলের জয়ে গড়লেন দারুণ এক কীর্তি। এর মাধ্যমে ক্যারিয়ারে ৭টি ফাইনাল খেলে সবকটিতেই শিরোপা জয়ের রেকর্ড গড়লেন তিনি।

ট্রফি জয়ের শুরুটা আর্সেনালের হয়ে ২০২০ সালে। চেলসিকে হারিয়ে এফএ কাপ জয়। একই মৌসুমে লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন।

আর্জেন্টিনার জার্সিতে নিজের প্রথম ফাইনালেও ট্রফি উঁচিয়ে ধরেন এমি। ২০২১ কোপা আমেরিকার সেই ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ছিলেন অপ্রতিরোধ্য। পরের বছর ফিনালিসিমায় ইতালিকে হারানোর মধ্য দিয়ে মার্টিনেজ ধরে রাখেন শিরোপা যাত্রা।

তবে ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি এমিলিয়ানো মার্টিনেজ উঁচিয়ে ধরেন কাতার বিশ্বকাপ ফাইনালে। অতিরিক্ত সময়ে চুয়ামেনির নিশ্চিত গোল ফিরিয়ে দেওয়ার পর টাইব্রেকারেও ছিলেন অতিমানবীয়। বিতর্কিত উদযাপনে খবরের শিরোনাম হলেও ফুটবল বিশ্বকে নিজের জাত চেনান এমি।

আর্জেন্টিনার হয়ে চতুর্থ শিরোপা জিতে ২০২৪ কোপা আমেরিকায়। ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় কোপা ট্রফি জেতেন এই আকাশী-নীল তারকা।

সবশেষ বুধবার রাতে অ্যাস্টন ভিলার ৩০ বছরের আক্ষেপ ঘুচানোর সঙ্গে ক্যারিয়ারের ৭ম ট্রফি জিতলেন এমিলিয়ানো মার্টিনেজ। সেটিও আবার ৭টি ফাইনালে অপরাজিত থেকে। যদিও এই কীর্তি এমির একার নয়। স্পেন ও বার্সেলোনা তারকা পেদ্রো আগেই পেয়েছেন ফাইনাল স্পেশালিস্ট তকমা। বিশ্বকাপ, ইউরো ও চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন টানা ১০ ফাইনালে।

এই তালিকায় আছে কোচ জিনেদিন জিদানের নাম। রিয়াল মাদ্রিদের ডাগআউটে থেকে প্রথম ৯ ফাইনালের সবকটিতেই চ্যাম্পিয়ন হয়েছিলেন এই ফরাসি তারকা

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২০

ক্যারিয়ারের ৭টি ফাইনালেই অপরাজিত চ্যাম্পিয়ন এমি মার্টিনেজ

আপডেট সময় : ০৭:৫৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬