ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ আটক ১, পলাতক ৪ বাংলাদেশ নাম শুনেই থামলেন মার্টিনেজ, বললেন ‘বাংলাদেশের ভক্তদের ভালোবাসি’ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ ‘এই দেশটিকে আমি ভালোবাসি’, বাংলাদেশ নিয়ে যা বললেন মার্টিনেজ ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক সায়েমের মরদেহ উদ্ধার উখিয়ার হারেসের সুরে মুগ্ধ নেট দুনিয়া,সরকারি পৃষ্ঠপোষকতার দাবী কক্সবাজারে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের স্বীকৃতি: জাতিসংঘের প্ল্যাটফর্মে ফিচারড SURGE Bangladesh শহরের কুতুবদিয়া পাড়ার আলোচিত রোজিনাকে আটক করেছে পুলিশ বিয়ের অতিথি ১০০ ছাড়ালে জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্স বসানোর দাবি এমপির বাংলাদেশকে নিষিদ্ধ করতে আইসিসিতে চিঠি সাবেক বিসিবি সভাপতির টেকনাফে সড়কের দুই পাশে কলেমা লেখা সাদা পতাকা আ’র’কা’ন আ’র্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার খবর কতটুকু সত্য? মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রোজিনা গ্রেপ্তার কক্সবাজার জেলা জামায়াত আমীরের উদ্যোগে মুক্ত হলো হাসপাতাল বিলের জন্য আটকে থাকা রিয়াজের মরদেহ

কে এই এমদাদ? নিষিদ্ধ ইসিএতে রাতের আধারে ভবন নির্মাণ: ছাদ ধসে আহত দুই শ্রমিক মৃ’ত্যু পথযাত্রী

প্রশাসনের বিধিনিষেধ তোয়াক্কা না করে রাতের আঁধারে শহরের কলাতলী সৈকতের নিষিদ্ধ প্রতিবেশ সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অবৈধভাবে ভবন নির্মাণ করে চলেছেন এমদাদ উল্লাহ নামে এক ব্যক্তি।

গত শুক্রবার রাতে তড়িঘড়ি করে নির্মাণকাজ করতে গিয়ে ভবনটির ছাদ ধসে পড়ে আহত হয়েছেন দুই শ্রমিক, যাদের একজন আশংকাজনক অবস্থায় বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

জানা গেছে, ২০২৩ সালের শেষের পতিত আওয়ামীলীগ সরকারের আমলে জনৈক এমদাদ এই ভবনের কাজ শুরু করেন।

মুঠোফোনে তিনি টিটিএনকে বলেন, ‘ দূর্ঘটনাটি ঠিকাদারের গাফেলতির জন্য হয়েছে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এমদাদের দাবী, প্রশাসনের অনুমতি নিয়ে তিনি এই ভবন নির্মাণ করছেন।

অথচ,বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ অনুযায়ী ইসিএ এলাকায় স্থায়ী বা অস্থায়ীভাবে নির্মিত সকল স্থাপনা পরিবেশের জন্য ক্ষতিকারক এবং এসব স্থাপনা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ।

পরিবেশ অধিদফতরের অনুমোদন ব্যতিরেকে সৈকতের বালিয়াড়িতে এ ধরণের স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ, সরকার ১৯৯৯ সালের ১৯ এপ্রিল কক্সবাজার-টেকনাফ সমুদ্র সৈকতকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে। একইভাবে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টও বিভিন্ন সময়ে সৈকতে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।

এমদাদের নির্মাণাধীন ভবনটির অবস্থান ইসিএর নির্ধারিত সীমানা বেষ্টনীর ভেতরেই, কলাতলীর ডিভাইন ইকো রিসোর্টের পাশে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ আটক ১, পলাতক ৪

কে এই এমদাদ? নিষিদ্ধ ইসিএতে রাতের আধারে ভবন নির্মাণ: ছাদ ধসে আহত দুই শ্রমিক মৃ’ত্যু পথযাত্রী

আপডেট সময় : ১২:৪২:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫