ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

কুতুবদিয়ায় এরশাদুল হত্যা মামলার ৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ

কক্সবাজারের কুতুবদিয়ায় চাঞ্চল্যকর এরশাদুল হাবিব হত্যা মামলার ৪ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আদালত। ৭ জানুয়ারি বুধবার চট্টগ্রামের সিনিয়র দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের আদালত এই আদেশ দেন। একই মামলায় ৪ আসামীকে খালাস দিয়েছে আদালত। তারা হলেন,আজহারুল ইসলাম ছোটন, তৌহিদুল ইসলাম আরাফাত, হোসাইন মোহাম্মদ সাজ্জাদ এবং মোঃ সৈয়দ। তাদের বিরুদ্ধে অপরাধ প্রমানিত না হওয়ায় আদালত তাঁদেরকে খালাদের আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ১৫ অক্টোবর কুতুবদিয়ার বড়ঘোপ এলাকায় স্থানীয় একটি স্কুলে ইফতার পার্টি শেষে বাড়ী ফিরছিলেন এরশাদুল হাবিব। এসময় জমি নিয়ে বিরোধের জেরে আসামী জাহেদুল ইসলাম ফরহাদ, আবু এরশাদ জুয়েল, রুস্তম আলী এবং আবদুল্লাহ আল মামুন সোহেল পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাঁর উপর হামলা চালায়। আসামীরা হাবিবকে কুপিয়ে জখম করার পাশাপাশি গুলিও করে। পরে হাবিবের স্বজনরা তাঁকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করে।
এই ঘটনায় একই বছরের ১৭ অক্টোবর বাদী হয়ে মামলা করেন নিহত এরশাদুলের মা। পরে পুলিশ তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বুধবার এই মামলায় রায় ঘোষনা করেন আদালত।

সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে জাহেদুল ইসলাম ফরহাদকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এবং বাকিরা জামিনে গিয়ে পলাতক রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

কুতুবদিয়ায় এরশাদুল হত্যা মামলার ৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ

আপডেট সময় : ০৭:৪৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬