ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক

কলাতলী গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

কক্সবাজার শহরের পূর্ব কলাতলী দক্ষিণ আদর্শ গ্রাম আবাসিক এলাকায় গ্যাস পাম্পে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারের যথাযথ ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তরা।

২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে শহরের কলাতলী বাইপাস সড়কের ‘কক্সবাজার এলপিজি স্টেশন’ নামে একটি নবনির্মিত গ্যাস পাম্পে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়লে একটি গ্যারেজে রাখা ৩০টি গাড়ি,৮ টি বাড়িসহ নানা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। আগুনে দগ্ধ হন ১০ জন। এ ঘটনার প্রতিবাদ ও ক্ষতিপূরণের দাবিতে বুধবার বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে ক্ষতিগ্রস্তরা জানান,প্রায় ১ সপ্তাহ পার হয়ে গেছে। এখনো কেউ কোন প্রকার সহযোগিতা করেনি। প্রশাসন থেকেও কোন প্রকার সহযোগিতা পায়নি। তাই বাধ্য হয়ে তারা আজ মানববন্ধন করছে।

অনেকের অভিযোগ, আয় করা লোকটা আজ হাসপাতালের বিছানায় শুয়ে-কাতরাচ্ছেন। অন্যদিকে বাড়িতে খাওয়ার কিছু নেই। কেউ প্রিয়জন হারিয়েছি, অনেকেই এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। আগুনে আমাদের ঘরবাড়ি ও সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। তাই তারা দ্রুত ক্ষতিপূরণ ও সুষ্ঠু বিচার চায়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গ্যাস পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও তদারকির অভাব ছিল। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন দায়ীদের শাস্তি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান।

মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য ইউনুসসহ আরও অনেকে আবেগঘন বক্তব্য প্রদান করেন এবং প্রশাসনের কাছে আর্থিক সহায়তা ও চিকিৎসা ব্যয়ের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা

কলাতলী গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৬:১৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬