ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কলাতলীর আর্নিম রিসোর্টের কক্ষ থেকে পর্যটকের টাকা চুরির অভিযোগ!

কক্সবাজারের কলাতলীর আর্নিম রিসোর্টের একটি কক্ষ থেকে পর্যটকের নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

‎ভুক্তভোগী পর্যটক ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা মাহমুদুল হাসান জানান, তিনি পরিবারসহ সমুদ্র দেখতে বাইরে গেলে তাদের অনুমতি ছাড়াই রিসোর্ট কর্তৃপক্ষ কক্ষের জিনিসপত্র অন্য কক্ষে সরিয়ে নেয়। পরে ফিরে এসে তারা দেখতে পান, তাদের নগদ ২০ হাজার টাকা নেই।

‎ভুক্তভোগীর দাবি, বিষয়টি নিয়ে রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তারা অশোভন আচরণ করেন এবং হুমকি দেন। পরে পর্যটকরা ট্যুরিস্ট পুলিশ-কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে।

এতে রিসোর্টের কয়েকজন কর্মকর্তার কক্ষে প্রবেশের দৃশ্য দেখা যায় ।

‎এ ঘটনায় পর্যটকদের কক্সবাজার সদর থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়। তবে অভিযোগ দায়েরের পরও এখনো পুলিশ ঘটনাস্থলে যায়নি বলে দাবি করেছেন ভুক্তভোগী।

‎অন্যদিকে, রিসোর্ট কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এমন কোনো ঘটনা ঘটেনি। যদি ঘটে থাকে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

‎এ বিষয়ে কক্সবাজার সদর থানার এসআই সাঈদুল ইসলাম মুঠোফোনে জানান, তিনি অভিযোগ পেয়েছেন এবং ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ট্যাগ :

কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত

কলাতলীর আর্নিম রিসোর্টের কক্ষ থেকে পর্যটকের টাকা চুরির অভিযোগ!

আপডেট সময় : ০৫:৪০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬