ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালো অস্ত্র মামলার আসামী রোহিঙ্গা ইব্রাহিম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা কুলসুমার সঙ্গে বাসটার্মিনালের হোটেলে উঠেছিল যুবক, পরে মিললো মরদেহ হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন

কক্সবাজার সিটি কলেজ জাতীয়করণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

কক্সবাজার জেলার অন্যতম বিদ্যাপীঠ কক্সবাজার সিটি কলেজকে জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দপ্তরে জেলা প্রশাসকের মাধ্যমে পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেছে কক্সবাজার সিটি কলেজ ছাত্রদল।

রবিবার ( ২৬ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুদানকৃত ৫ একর জায়গার ওপর কলেজটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৩৩ বছর ধরে প্রতিষ্ঠানটি এই জনপদে শিক্ষার আলো ছড়িয়ে আসছে।

বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক (সাধারণ, ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রযুক্তি), ডিগ্রি (পাস), ১৪টি বিষয়ে অনার্স, ২টি বিষয়ে প্রফেশনাল অনার্স, ৯টি বিষয়ে ফাইনাল মাস্টার্স, ৬টি বিষয়ে প্রিলিমিনারি ও প্রাইভেট মাস্টার্স এবং ১টি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। কলেজটিতে বর্তমানে ১২ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়নরত এবং ১৬৫ জন শিক্ষকসহ মোট ১৬৮ জন কর্মরত রয়েছেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় , কক্সবাজার জেলা সদরে ‘এ’ ক্যাটাগরির পৌরসভা হওয়া সত্ত্বেও কোনো সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নেই। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কলেজটিকে জাতীয়করণ করা এখন সময়ের দাবি। এছাড়া কলেজটিতে CEDP প্রকল্পের অধীনে আধুনিক কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগারসহ সব ধরনের সুযোগ-সুবিধা বিদ্যমান রয়েছে। উক্ত কলেজটি জাতীয়করণ করা হলে জেলার বিশাল জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে এবং বর্তমান সরকারের শিক্ষাবান্ধব কর্মসূচি বাস্তবায়নে এটি মাইলফলক হিসেবে কাজ করবে।

কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের সভাপতি সাইদুল মোস্তফা শিবলী এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন নয়নের স্বাক্ষরিত স্মারকলিপিটি জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখায় জমা দেওয়া হয়। এসময় কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের  যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মারগুভ মোরশেদ, যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ আব্দুল্লাহ চৌধুরী রাহাতসহ অনন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন

কক্সবাজার সিটি কলেজ জাতীয়করণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

আপডেট সময় : ০৪:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬