ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালো অস্ত্র মামলার আসামী রোহিঙ্গা ইব্রাহিম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা কুলসুমার সঙ্গে বাসটার্মিনালের হোটেলে উঠেছিল যুবক, পরে মিললো মরদেহ হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন

কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে বজ্রপাতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের চৌফলদন্ডী ব্রিজ এলাকায় বজ্রপাতে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, লবণের মাঠ থেকে ব্রিজের ওপর ওঠার সময় বজ্রপাতের শিকার হন ওই ব্যক্তি এবং ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শী তানজিদ জানান, তিনি ঘটনাস্থলে এসে একজন ব্যক্তিকে বজ্রপাতে নিহত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, লবণের মাঠ থেকে ব্রিজে আসার সময়ই ওই ব্যক্তি বজ্রাঘাতে নিহত হন।

চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম বলেন, স্থানীয়রা বিষয়টি তাকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। তবে এখনো নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, বজ্রপাতে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগ :

কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন

কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে বজ্রপাতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট সময় : ১১:০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬