ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান ঢাকা-রিয়াদ রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

কক্সবাজার বিমানবন্দরে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো এয়ারএস্ট্রার ফ্লাইট!

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে কুকুরের সঙ্গে ধাক্কা লেগেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এয়ারএস্ট্রা এয়ার লাইন্সের একটি ফ্লাইট । এ ঘটনায় ঢাকাগামী এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের ফ্লাইটটি প্রায় এক ঘণ্টা দেরিতে উড্ডয়ন করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমান বন্দরের ম্যানেজাট গোলাম মর্তুজা। তিনি জানান, ‘ ফ্লাইটের ধাক্কায় কুকুরটি মারা গেছে। তবে ৭২ জন যাত্রীর ফ্লাইটটি অক্ষত রয়েছে এবং যথারীতি আকাশে উড্ডয়ন করেছে। ‘ তিনি জানান, সন্ধ্যার পর কক্সবাজার বিমান বন্দরে কুকুরের উপদ্রব বেড়ে যায়।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ঢাকা অভিমুখী এয়ারএস্ট্রার ফ্লাইট ২এ-৪৫০ ট্যাক্সিওয়েতে রানওয়ে-১৭ এর দিকে যাওয়ার সময় একটি কুকুর বিমানের বাম পাশের ল্যান্ডিং গিয়ারের সঙ্গে ধাক্কার ঘটনাটি ঘটে।

সঙ্গে সঙ্গেই ফ্লাইটটি উড্ডয়ন স্থগিত করে সিভিল টার্মাকে ফিরে আসে।

পরবর্তীতে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিমানবন্দর ফায়ার সার্ভিসের একটি দল দুইজন পরিচ্ছন্নতাকর্মীসহ মৃত কুকুরটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয়। এরপর এয়ারক্রাফটের পাইলট ও গ্রাউন্ড ক্রুরা বিমানের ‘থ্রো-চেক’ সম্পন্ন করে নিশ্চিত করেন, ফ্লাইটের প্রযুক্তিগত কোনো সমস্যা নেই।

সবকিছু স্বাভাবিক থাকায় রাত ৮টা ৮ মিনিটে ফ্লাইটটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। এতে প্রায় এক ঘণ্টা দেরি হয়।

কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তার কাজে ১৮৯ জন আনসার পালাক্রমে ডিউটি করে যাচ্ছেন। তারপরও কুকুরের উপদ্রব থামানো যাচ্ছে না।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ

কক্সবাজার বিমানবন্দরে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো এয়ারএস্ট্রার ফ্লাইট!

আপডেট সময় : ০৪:২৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫