ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করলেন ২০ হাজার মুসল্লি

বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কক্সবাজারে জেলাব্যাপী পালিত হয়েছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সকাল থেকেই জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায়ে ভিড় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

সকাল আটটায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান ও প্রথম জামাত। এতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক। একই স্থানে সকাল নয়টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের খতিব মাওলানা সোলাইমান কাশেমী।

প্রধান জামাতে কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁহ) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নান এবং পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ প্রায় ২০ হাজার মুসল্লি অংশ নেন। জামাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়াও শহরের বদর মোকাম মসজিদ, বায়তুশ শরফ জামে মসজিদ এবং বড় বাজার জামে মসজিদসহ বিভিন্ন স্থানে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতেই মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং মহান আল্লাহর কাছে শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন।

ট্যাগ :

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করলেন ২০ হাজার মুসল্লি

আপডেট সময় : ১০:৫৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬