ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেশাগত ঐক্য জোরদারে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভা, বনভোজন ১২ ডিসেম্বর আইনজীবী নাজেহালের নিন্দা ও উদ্বেগ জানিয়ে জেলা বারের সাধারণ সম্পাদকের বিবৃতি খুনিয়াপালং ইউনিয়নের প্রশাসক হিসেবে আলোচনায় ভুলু চৌধুরী কক্সবাজার প্রিন্টিং প্রেস মালিক সমিতির আহবায়ক কমিটি : আহবায়ক অখিল, সদস্য সচিব জসিম উখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ডাচেস সোফি সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে

কক্সবাজারে ২৪ ঘণ্টার চিরুনি অভিযান: ১৫ ছিনতাইকারী-ডাকাত গ্রেফতার

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ২৪ ঘণ্টার চিরুনি অভিযানে ছিনতাইকারী ও ডাকাত চক্রের ১৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সুগন্ধা কটেজ জোনে পর্যটকদের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত ব্যক্তিরাও রয়েছে।

সোমবার (২৮ মার্চ) রাতভর কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় এ চিরুনি অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর মডেল থানা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গ্রেফতারকৃতরা হলেন মহেশখালী শাপলাপুরের বাসিন্দা আবুল বশরের ছেলে খায়রুল আমিন (২৯), শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার আব্দুর হানিফের ছেলে আব্দুর শুক্কুর (২৪), শহরের ঘোনারপাড়ার আব্দুল জলিলের ছেলে মোঃ আরমান (১৯), শহরের নতুন বাহারছড়ার মৃত রফিকের ছেলে জাহেদুল ইসলাম জাহেদ (২৭), শহরের মহাজেরপাড়ার আব্দুর রশিদের ছেলে মাহাবুব আলম (২২), শহরের ফাতেরঘোনার শামশুল হকের ছেলে মোঃ মনোয়ার হোসেন (২৮), শহরের সমিতিপাড়ার ইলিয়াসের ছেলে মোঃ রাজু (২০), সদরের চৌফলদন্ডির মমতাজ আহমদের ছেলে রশিদ মিয়া (৩০), উখিয়ার পালংখালীর নুর আহম্মদের ছেলে রাসেল উদ্দিন সোহেল রান (৩৩), শহরের আদর্শগ্রামের নুর মোহাম্মদের ছেলে আব্দুর শুক্কুর (৩০), শহরের পেশকারপাড়ার শাহজাহানের ছেলে মোঃ আজাদ (৩৮), শহরের মধ্যম কুতুবদিয়া পাড়ার মৃত হাবিবুল্লাহর ছেলে নজরুল ইসলাম (৫৮), শহরের দক্ষিণ কলাতলীর মৃত নুরুল হকের ছেলে রমজান (২০), শহরের লাইটহাউজ পাড়ার সুলতান সওদাগরের ছেলে মোঃ রাশেদ (২২) এবং একই এলাকার মৃত মোঃ শুক্কুরের মোঃ রুবেল হোসেন (২৩)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, সাম্প্রতিক অপরাধ পরিস্থিতির প্রেক্ষিতে শহরের বাজারঘাটা, নাপিতাপুকুর, কটেজ জোন ও সুগন্ধা এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের অনেকের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। এর আগের দিন একই ধরনের অভিযানে আরও ৭ জনকে গ্রেফতার করা হয়। ফলে দুই দিনে মোট ২২ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেশাগত ঐক্য জোরদারে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভা, বনভোজন ১২ ডিসেম্বর

কক্সবাজারে ২৪ ঘণ্টার চিরুনি অভিযান: ১৫ ছিনতাইকারী-ডাকাত গ্রেফতার

আপডেট সময় : ০১:৪৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬