ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিঙ্গেল আছেন? আজ আপনার দিন শুক্রবার  চট্রগ্রামে সৎসঙ্ঘ ৯৩ ব্যাচের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প:কি কি থাকছে সেনাসদস্য তিতাস হত্যা মামলার আসামি বক্কইন্যা গ্রেফতার প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু টেকনাফে যুবলীগের কর্মসূচীতে বাধা দিতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তা : গাড়ী ভাংচুর পেশাগত ঐক্য জোরদারে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভা, বনভোজন ১২ ডিসেম্বর আইনজীবী নাজেহালের নিন্দা ও উদ্বেগ জানিয়ে জেলা বারের সাধারণ সম্পাদকের বিবৃতি খুনিয়াপালং ইউনিয়নের প্রশাসক হিসেবে আলোচনায় ভুলু চৌধুরী কক্সবাজার প্রিন্টিং প্রেস মালিক সমিতির আহবায়ক কমিটি : আহবায়ক অখিল, সদস্য সচিব জসিম উখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ডাচেস সোফি সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

কক্সবাজারে শুরু হলো তিনদিনের জাতীয় ফল মেলা

করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এই প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারে জাতীয় ফল মেলা ২০২৬ শুরু হয়েছে। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৮ জুন বৃহস্পতিবার দুপুরে জেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী এ মেলা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান, এতে সভাপতিত্ব করেন কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. বিমল কুমার প্রামানিক।

এসময় প্রধান অতিথি বলেন, দেশী প্রজাতির ফলে ভিটামিন বেশি তাই দেশী ফল স্বাস্থ্যের জন্য উপকারী। এখন দেশী ফলের মৌসুম চলছে বেশি করে ফল খাওয়া উচিৎ। তিনি বলেন ভিটামিন বা পুষ্টি গুন শুধু ভাত, মাছ, মাংসে নয় ফলেও প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে। আম, কঠাল, পেয়ারা, কলা, আনারসসহ বিভিন্ন জাতের দেশীয় ফল আমাদের দেহের পুষ্টি চাহিদা পুরন করে। সুযোগ থাকলে সবাইকে বাড়ির আঙ্গিনায় দেশী ফল গাছ লাগানোর আহবান জানান জেলা প্রশাসক।

মেলায় জেলা বিভিন্ন উপজেলার কৃষকদের উৎপাদিত প্রায় ৪০ প্রজাতির দেশীয় ফলের প্রদর্শনী রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে ফলের চারা বিতরণ করা হয়। এসময় কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক নিকছন চন্দ্র পাল, তপন কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তারা, নার্সারি মালিক ও প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সিঙ্গেল আছেন? আজ আপনার দিন

কক্সবাজারে শুরু হলো তিনদিনের জাতীয় ফল মেলা

আপডেট সময় : ০৮:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬