ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী টেকনাফে পিকআপের সিটের পেছনে লুকানো ১ লাখ ইয়াবাসহ গ্রেফতার ২ পেকুয়ায় দিনদুপুরে মহিলা দলের নেত্রীর বাড়িতে চুরি, টাকা-স্বর্ণালঙ্কার লুট গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজার সৈকত-সংলগ্ন সড়ক নির্মাণ স্থগিত ও নকশা পুনর্মূল্যায়নের দাবি কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৯ বার পেছাল নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক ভয়াবহ বন্যায় নেপাল-চীনের ১৫০০ মানুষ নিখোঁজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ

কক্সবাজারে শহিদ পরিবারের সাথে ঈদ উদযাপন করলো এনসিপি

কক্সবাজারে ঈদুল আজহার প্রথম দিনে ঐতিহাসিক জুলাই বিপ্লবে ৫ জন শহিদ এবং ৩০ জন আহত পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছে এনসিপির নেতাকর্মীরা।

শহিদদের স্মরণে ও তাঁদের পরিবারের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের অংশ হিসেবে ঈদের দিন সকালে কুরবানির পশু জবাই করে কুরবানির মাংস শহিদ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এ এস এম সুজা উদ্দিন এবং কক্সবাজারের সংগঠক খালিদ বিন সাঈদের তত্ত্বাবধানে যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আসিফ মোহাম্মদ বাপ্পি ও এনসিপির জেলা সংগঠক সাঈদ স্বাধীন নেতৃত্ব দেন এই কার্যক্রমে।

শহিদ ওয়াসিম, শহিদ আহসান হাবিব, শহিদ নুরুল মোস্তফা ও শহিদ নুরুল আমিনের পরিবারের কাছে ঈদের কুরবানির মাংস পৌঁছে দেওয়া হয়।

মহেশখালীর কালামারছড়ায় শহিদ তানভির ছিদ্দিকীর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেন এ এস এম সুজা উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সদস্য সচিব সাজ্জাদ হোসাইন ও এনসিপি মহেশখালীর সংগঠক মাহবুব আলমসহ অনেকে। এ সময় শহিদ তানভিরের পিতা সরকারের প্রতি শহিদ পরিবারগুলোকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা প্রদান করার আহবান জানান।

শহিদ পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুততম সময়ে সরকারের কাছে জুলাই গণহত্যার বিচার এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার অনুরোধ জানান। তাঁদের সন্তানদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেই লক্ষ্যে দেশবাসীকে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার আহবান জানান।

কক্সবাজার জেলা এনসিপির সংগঠক মোঃ ওমর ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

কক্সবাজারে শহিদ পরিবারের সাথে ঈদ উদযাপন করলো এনসিপি

আপডেট সময় : ০১:৫৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫