ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার

কক্সবাজারে লাগানো হবে ২৮ লক্ষ গাছ

কক্সবাজারে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষরোপণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শাহিদুল আলম সভাপতিত্ব করেন। এসময় তিনি বলেন, পরিবেশে রক্ষায় বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ কাজ। বাংলাদেশ সরকার ৫ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি হাতে নিয়েছে তার অংশ হিসেবে কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের আওতায় ২৮ লক্ষ গাছ লাগানো হবে। পরিবেশ সুরক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহবানও জানান তিনি।

সভায় বক্তারা বলেন, সমুদ্র, পাহাড়, বন সব মিলিয়ে ভৌগোলিক অবস্থান থেকে কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এখনে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে। তবে একটু সচেতন হলে পরিবেশ রক্ষা করা যায়। কক্সবাজারের জীববৈচিত্র্য রক্ষা, পর্যটন শিল্পের বিকাশ, জলবায়ু স্বাভাবিক রাখাসহ বিভিন্ন কারনে পরিবেশ সুরক্ষিত রাখাটা অতি জরুরি।

এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, পরিবেশ অধিদপ্তর কক্সবাজার এর সহকারী পরিচালক মাহমুদ পাশা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার এর উপপরিচালক ড. বিমল, কুমার প্রামানিক, জেলা মৎস্য কর্মকর্তা মো: নাজমুল হুদা। এতে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, এনজিও সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন

কক্সবাজারে লাগানো হবে ২৮ লক্ষ গাছ

আপডেট সময় : ১০:৪৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬