ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬ রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র কক্সবাজার থেকে বিশ্বমঞ্চে উপকূলের কণ্ঠস্বর জিমরান শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেকে সেলিনার ভাই দাবি করলেন আবু সৈয়দ, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ লোহাগাড়ায় হানিফ বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহী বৃদ্ধের কক্সবাজারের রেজাউল হাসান ফারহাদের সঙ্গে মালয়েশিয়ার ডা. আনিসাহ বিনতী হাসানের বিবাহ সম্পন্ন আর্জেন্টিনার মাটিতে আবারও খেলবেন মেসি ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ

কক্সবাজারে রমজানের আগে বাজারদর স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত

কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক,জেলার আইন-শৃংখলা পরিস্থিতি ও সামনে পবিত্র রমজান মাসের আগে নিত্যপণ্যের বাজারদর স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান।

এ ছাড়া রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে আসতে সহায়তাকারীদের কঠোরভাবে দমন করার পাশাপাশি চেকপোস্ট বৃদ্ধি করার কথা জানান তিনি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, সিভিল সার্জন ডা: আসিফ আহমেদ হাওলাদার,সাবেক হুইপ বিনএনপি জেলা সভাপতি শাহজাহান চৌধুরী,প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এ সময় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ,এপিবিএনসহ সরকারি বি়ভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বনবিভাগের জমি সুরক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা,মেরিন ড্রাইভ সড়কে লাইটিং,সিসি ক্যামেরা স্থাপন,রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দাদের ক্যাম্পের বাইরে আসা,চুরি-ছিনতাইসহ মাদক চোরাচালান প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয়সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে রমজানের আগে বাজারদর স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত

আপডেট সময় : ০৬:৫৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫