ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী দ্রুত সময়েই অপ্রতিম হত্যার বিচার সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪৫ শহরে বিয়ে বাড়ীতে হামলা ও ভাংচুর, পুলিশি সহায়তায় রক্ষা চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ারুল মোস্তফা রাসেল সেন্টমার্টিন থেকে মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ ছিনতাইকারী-ডাকাত চক্রের বিরুদ্ধে কঠোর বার্তা এসপির শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত সাগরে লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি ‘তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন’ দাবি মেনে নিন, হতাশ হয়ে মাথা গরম করবেন না: জামায়াত আমির

কক্সবাজারে তিন দিনব্যাপী ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা শুরু

শিল্প আর সৃষ্টিশীলতার মোহনায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে কক্সবাজারে। কক্সবাজার সংস্কৃতিক কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা, যেখানে বর্ণের সৌন্দর্য আর আঁকিবুঁকির ভাষায় মিশে যাবে নতুন সম্ভাবনা।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে কর্মশালার শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। কক্সবাজার আর্ট ক্লাব ও এম্পাওয়ারমেন্ট অ্যালায়েন্স ফাউন্ডেশনের আয়োজনে এবং কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন বিভিন্ন উপজেলা থেকে আগত ৩০ জন প্রতিশ্রুতিশীল প্রশিক্ষণার্থী।

তাদের হাতে শিল্পের জাদু ছড়িয়ে দিতে এসেছেন দেশবরেণ্য শিল্পী মাহবুব মুর্শিদ। তার অভিজ্ঞতা ও নান্দনিক দক্ষতায় রঙিন হবে প্রতিটি আঁচড়, প্রাণ পাবে প্রতিটি অক্ষর।

উদ্বোধনী অনুষ্ঠানে লুৎফর রহমান কাজল প্রশংসা করেন এই উদ্যোগের এবং বলেন, “তারুণ্যের এই সৃজনশীল যাত্রা এক নতুন দিগন্তের সূচনা। আগামীতে এ ধরনের শিল্পচর্চার আয়োজনে সর্বাত্মক সহযোগিতা থাকবে।”

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও অতিথিরা। বর্ণের নৃত্য, রেখার মাধুর্য আর শিল্পের উজ্জ্বলতায় কক্সবাজারের বাতাসে যেন ছড়িয়ে পড়েছে নতুন সৃষ্টির সুবাস।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা

কক্সবাজারে তিন দিনব্যাপী ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা শুরু

আপডেট সময় : ১১:৫৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫