ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদের পাশে জ্বলজ্বলে শুক্র, কক্সবাজারের আকাশে মনকাড়া মহাজাগতিক দৃশ্য টেকনাফের ক্রীড়াঙ্গনে শৃংখলা ফেরাতে ক্রীড়া সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত : যে কোনো ক্রীড়া আয়োজনে নিতে হবে অনুমতি পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল সদর থানা পুলিশের বিশেষ অভিযান : হত্যা ও চুরির আসামিসহ গ্রেপ্তার ১১ উখিয়ায় ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, গাড়ি ও চালক আটক হোয়াইক্যংয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়া গ্রেফতার টেকনাফের সীমান্ত এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার গোলরক্ষক সাঈদীর উপর হামলাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু: উখিয়ার সেই আলোচিত ঘটনায় তিন আসামি কারাগারে পালংখালীতে মাদক কারবারী রুবেলের গুলিবর্ষণ টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২, গুঁড়িয়ে দেওয়া হলো পাচারকারিদের ২০ আস্তানা সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রাখলো আপিল বিভাগ তীব্র গরমে দেশজুড়ে লোডশেডিং, সংকট আরও বাড়ার শঙ্কা বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর

কক্সবাজারের সন্তান ওয়াহিদ সরওয়ারের ভারতে পিএইচডি ডিগ্রি অর্জন

কক্সবাজার সদরের বাসটার্মিনাল এলাকার কৃতি সন্তান ওয়াহিদ সরওয়ার নিজের অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছেন এক অনন্য সাফল্য। ভারতের মুম্বাইস্থিত Tata Institute of Social Sciences থেকে তিনি উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। গত ১৮ এপ্রিল প্রতিষ্ঠানটির ৮৫তম সমাবর্তনে তাকে এই ডিগ্রি প্রদান করা হয়। তিনি ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের প্রদত্ত স্কলারশিপ এবং বাংলাদেশ সরকারের পূর্ণবেতনে আর্থিক সুবিধায় এই ডিগ্রী সম্পন্ন করেন। Tata Institute of Social Sciences, ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত, যেটি সমাজ বিজ্ঞান গবেষনায় QS World Ranking-G #251-300 (Sociology) অবস্থান করে এবং এশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় ও স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।

তার পিএইচডি গবেষণার বিষয় ছিল `Socio-cultural Diversity and Development in Bangladesh’। ইতিপূর্বে তিনি একই প্রতিষ্ঠান থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে এমফিল ডিগ্রি সম্পন্ন করেন। তার এমফিল গবেষণার শিরোনাম ছিল ‌‌Syncretism and Coexistence among Religious Communities in Bangladesh, যেখানে তিনি বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য নিয়ে কাজ করেন।

তিনি কক্সবাজার সদরের বাসটার্মিনাল এলাকার নাপ্পাঞ্জা পাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মরহুম বদিউর রহমান পেশায় একজন শিক্ষক ছিলেন এবং মাতা শামসুন নাহার। বর্তমানে তিনি মিরপুর ক্যান্টনমেন্টে অবস্থিত সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ, বিইউপিতে কর্মরত আছেন। নিজ জেলার প্রতি দায়বদ্ধতা থেকে তিনি ভবিষ্যতে কক্সবাজারের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চাঁদের পাশে জ্বলজ্বলে শুক্র, কক্সবাজারের আকাশে মনকাড়া মহাজাগতিক দৃশ্য

কক্সবাজারের সন্তান ওয়াহিদ সরওয়ারের ভারতে পিএইচডি ডিগ্রি অর্জন

আপডেট সময় : ০৯:১৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬