ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের শাহেদা রিপা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে যাচ্ছেন কাতার

কক্সবাজারের গর্ব, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রতিভাবান খেলোয়াড় শাহেদা আক্তার রিপা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে কাতার সফরে যাচ্ছেন। আগামী ২২ ও ২৩ এপ্রিল কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, আর তার সফরসঙ্গী হচ্ছেন চারজন জাতীয় নারী খেলোয়াড়—দুইজন ফুটবলার ও দুইজন ক্রিকেটার।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার অফিসিয়াল ফেসবুক প্রোফাইল থেকে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই চার ক্রীড়াবিদ বৃহস্পতিবার স্টেট গেস্ট হাউস যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা কাতার সফর নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন এবং সফর সম্পর্কে নানা আলোচনা করেছেন।

সফরসঙ্গী হওয়া নারী খেলোয়াড়দের মধ্যে কক্সবাজারের শাহেদা রিপার নাম উঠে আসায় জেলার ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বইছে। নারী ফুটবলে তার অবদান এবং সাফল্য ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য, এই সফরের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ এবং অবদানকে আরও গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি

কক্সবাজারের শাহেদা রিপা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে যাচ্ছেন কাতার

আপডেট সময় : ০৭:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫