ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক কফি দিবস আজ ১২ কেজি এলপিজির দাম ২৫০০ টাকা! কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালো অস্ত্র মামলার আসামী রোহিঙ্গা ইব্রাহিম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা কুলসুমার সঙ্গে বাসটার্মিনালের হোটেলে উঠেছিল যুবক, পরে মিললো মরদেহ হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী

কউকে ভাঙ্গল ‘রিশাদ’ সিন্ডিকেট, ঘুষ ছাড়া মিলত না ভবন তৈরির অনুমতি

গত বছরের প্রথম দিন ১ জানুয়ারি, অভিযানে গিয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড শাখায় বেশকিছু অনিয়ম ও গড়মিল দেখতে পান দুদক কর্মকর্তারা। অভিযানে এক ভুক্তভোগীকে ফোন দেন দুদক কর্মকর্তা। পরে সেই ভুক্তভোগী মুঠোফোনে দুদক কর্মকর্তাকে জানান, ১১ হাজার টাকা সরকারি খরচের জায়গায় ৫০ হাজার টাকা দাবী করেন অথরাইজড অফিসার রিশাদ উন নবী।

মুলত দীর্ঘদিন ধরেই কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের অথরাইজড শাখা নিয়ে বিভিন্ন অভিযোগ ছিলো সেবাগ্রহীতাদের। মোটা অংকের ঘুষের বিনিময়ে ভবন নির্মাণের অনুমোদন, নকশা প্রদান, ৫ তলার অনুমোদন দিয়ে ০৭ তলা নির্মাণ, ঘুষ না দিলে ভবন নির্মাণের অনুমতি না দেওয়া সহ বিভিন্ন অভিযোগ ছিলো রিশাদ উন নবী সহ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে।

পরে এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় দুদক। অভিযানের সময়, দুদক কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে দ্বিধাদ্বন্দে পড়ে যান অথরাইজড অফিসার রিশাদ।

সেই রিশাদ উন নবীকে বদলী করা হয়েছে অবশেষে। দীর্ঘ সময় ধরে তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে কর্মরত ছিলেন।

গত ১৭ ফেব্রুয়ারি জারিকৃত এক আদেশে জানানো হয় যে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পূর্বতন একটি প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাতে বলা হয়েছে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ‘অথরাইজড অফিসার’ হিসেবে কর্মরত জনাব মোহাম্মদ রিশাদ উন নবীকে তার বর্তমান দায়িত্ব থেকে অবমুক্ত করা হয়েছে।

জনস্বার্থে তার প্রেষণাদেশ বাতিল করা হয় এবং পরবর্তী পদায়নের লক্ষ্যে তাকে পুনরায় গণপূর্ত অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।

​যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করেছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ)লে. কর্নেল আবু নাঈম মো. তালাত।

ট্যাগ :

আন্তর্জাতিক কফি দিবস আজ

কউকে ভাঙ্গল ‘রিশাদ’ সিন্ডিকেট, ঘুষ ছাড়া মিলত না ভবন তৈরির অনুমতি

আপডেট সময় : ০৯:১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬