ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর থানায় পুলিশের অভিযান: গ্রেফতার ১০ উখিয়ায় সাংবাদিকের বসতবাড়ি দখলের অভিযোগ : আইনী ব্যবস্থা নেয়ার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পেকুয়ায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার এবার গাড়ির ডিকিতে চুড়ির শোপিসের চেম্বারে ইয়াবা পাচার , গ্রেপ্তার ১ কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের মিছিলের মামলায় আসামী হলেন যারা চৌফলদন্ডি সচেতন নাগরিক ফোরামের আবেদনে সাড়া: চৌফলদন্ডিকে সিটি করপোরেশনভুক্ত করতে চিঠি যুবনেতা কুতুব উদ্দিনের মা আর নেই : জানাজা বাদ জুমা বায়তুশ শরফে লোহাগাড়ায় মুখোশধারী ডাকাতের হানা, এক রাতেই পাঁচ ভাইয়ের ঘরে সর্বস্ব লুট নি/ষি/দ্ধ ঘোষিত ছাত্রলীগ- যুবলীগের মিছিল: মোনাফসহ ১৩ জনের নামে মামলা পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সিগারেটের দাম বাড়ল, প্রজ্ঞাপন জারি বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা, তদন্তে পিবিআই

উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ায় সম্প্রীতির ইফতার আয়োজন সম্পন্ন

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ির উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ায় সম্প্রীতির এক অনন্য ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বড়ুয়া অধ্যুষিত এই এলাকায় সুপন’স স্পেশাল কেয়ার নামের একটি কোচিং সেন্টারের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে ১১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

রোববার (২৩ মার্চ) বিকেলে শুরু হওয়া এই আয়োজন ইফতারের মাধ্যমে সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের অভিযাত্রিক এর প্রতিষ্ঠাতা পরিচালক হিমেল বড়ুয়া হিমু, সাংবাদিক আব্দুর রশিদ মানিক, উন্নয়ন কর্মী রায়হান কামাল রাব্বি, বিকাল বড়ুয়া, সুনীল বড়ুয়াসহ অনেকে।

হিমেল বড়ুয়া হিমু বলেন,
“বড়ুয়া অধ্যুষিত এই এলাকায় এটিই সবচেয়ে বড় ইফতার আয়োজন, যা সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হয়েছে। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এটি অনন্য এক আয়োজন হয়ে উঠেছে।”

কোচিং সেন্টারটির পরিচালক সুপন বড়ুয়া বলেন,
“প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে সুপন’স স্পেশাল কেয়ার কাজ করছে। আমাদের মুসলিম শিক্ষার্থীদের সম্মানে এই ইফতার আয়োজন করেছি, যেখানে মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি বড়ুয়া ও হিন্দু শিক্ষার্থীরাও অংশ নিয়েছে। তিনটি ব্যাচের মোট ১১০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।”

এই আয়োজন সম্প্রীতি ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদর থানায় পুলিশের অভিযান: গ্রেফতার ১০

উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ায় সম্প্রীতির ইফতার আয়োজন সম্পন্ন

আপডেট সময় : ০৮:০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫