ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

​ঈদে যানজট নিরসনে টেকনাফ সরকারি কলেজ ছাত্রদলের ট্রাফিক সেবা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং শহরের যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে টেকনাফ সরকারি কলেজ ছাত্রদল।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টেকনাফ পৌর শহরের প্রধান সড়কগুলোতে তাদের এই ট্রাফিক সেবা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।

​টেকনাফের প্রধান সড়কের ঝর্ণা চত্বর থেকে লামার বাজার এবং উপরের বাজার সংলগ্ন বার্মিজ মার্কেট এলাকায় যানজট নিরসনে সক্রিয় ভূমিকা পালন করছেন ছাত্রদলের কর্মীরা। ঈদকে সামনে রেখে বাজারে অতিরিক্ত ভিড় ও যানবাহনের চাপ সামলাতে তারা ট্রাফিক পুলিশকে সহায়তা করেন এবং পথচারীদের সুশৃঙ্খলভাবে চলাচলে দিকনির্দেশনা দেন

​টেকনাফ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহেদ উল্লাহ’র নেতৃত্বে সংগঠনের প্রায় ৩০ জন নেতাকর্মী এই সেবামূলক কাজে অংশ নেন।

​এই উদ্যোগ প্রসঙ্গে সাধারণ সম্পাদক জাহেদ উল্লাহ বলেন, “ঈদের কেনাকাটা করতে আসা মানুষ যেন যানজটের কারণে ভোগান্তিতে না পড়েন, সেই দায়বদ্ধতা থেকেই আমরা রাজপথে নেমেছি। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং জনকল্যাণমূলক কাজে ছাত্রদল সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

​শহরের ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা ছাত্রদলের এই স্বেচ্ছাসেবী কার্যক্রমের প্রশংসা করেছেন। তারা জানান, গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ছাত্রদের এই অবস্থানের কারণে যানচলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে।

ট্যাগ :

কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল

​ঈদে যানজট নিরসনে টেকনাফ সরকারি কলেজ ছাত্রদলের ট্রাফিক সেবা

আপডেট সময় : ১১:২৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬