ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০

আসিয়ান এমপিদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন – প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস

আসিয়ান (এসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান ন্যাশনস) সদস্যভুক্ত দক্ষিণপূর্ব এশীয় দেশসমূহের সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের নিয়ে গঠিত আসিয়ান পার্লামেন্টারিয়ান ফর হিউম্যান রাইটস – এপিএইচআর এর একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে  উখিয়ার ১৬নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে প্রতিনিধি দলটির গাড়িবহর। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এসময় তাদের সাথে ছিলেন।

৮ সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এপিএইচআরের সহ-সভাপতি ও মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য চার্লস সান্তিয়াগো।

প্রতিনিধি দলে রয়েছেন – এপিএইচআরের বোর্ড সদস্যদের মধ্যে মালয়েশিয়ার সংসদ সদস্য ওং চেন, থাইল্যান্ডের সংসদ সদস্য রাংসিমান রোম, ফিলিপাইনের সাবেক সংসদ সদস্য রাউল মানুয়েল সহ এপিএইচআর এর চার কর্মকর্তা।

ক্যাম্প ইনচার্জ (সিআইসি) দের সাথে মতবিনিময়ের পর রোহিঙ্গাদের ভোটে নবনির্বাচিত রোহিঙ্গা কন্সাল্টেটিভ কাউন্সিলের সভাপতি প্যানেলের ৫ সদস্য সহ রোহিঙ্গা নেতৃস্থানীয়দের সাথে বৈঠক করেন তারা।

এসময় বৈঠকে উপস্থিত রোহিঙ্গা কন্সাল্টেটিভ কাউন্সিলের বর্তমান সভাপতি ও রোহিঙ্গা নেতা সৈয়দউল্লাহ  বলেন, ‘ মালয়েশিয়া এবং অন্যান্য দেশে আটক রোহিঙ্গাদের অবিলম্বে মুক্তির বিষয় সহ প্রত্যাবাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও সমর্থনের গুরুত্ব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।’

নিরাপদ প্রত্যাবাসন সহ রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ান এমপিদের প্রতিনিধিদলটি রোহিঙ্গাদের সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন বলে জানান তিনি।

পরে প্রতিনিধিদলটি ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র (আরসিএমসি) পরিদর্শন করেন।

এছাড়াও তারা ক্যাম্প এলাকা ঘুরে দেখার পাশাপাশি রোহিঙ্গা নারী-যুব প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন বলে জানা গেছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে ,গত রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বিমানযোগে কক্সবাজার আগমনের পরদিন সোমবার সকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের সাথে প্রতিনিধি দলটি  ‘রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি ‘ নিয়ে বৈঠক করেন।

এছাড়াও তারা একই দিনে জাতিসংঘের সংস্থাগুলো সহ কক্সবাজারে ‘রোহিঙ্গা মানবিক সাড়াদান কর্মসূচি’তে কর্মরত দেশি-বিদেশি সহযোগী সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে অংশ নেন।

আজকের ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজারের উদ্দেশ্যে উখিয়া ত্যাগের পর আগামীকাল (৩ সেপ্টেম্বর) সকালে তারা বিমানযোগে ঢাকায় ফিরবেন এবং সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে অংশ নিবেন।

প্রসঙ্গত, এপিএইচআর আসিয়ানভুক্ত এমপিদের সংগঠন হলেও এটি আসিয়ানের সরাসরি কোনো শাখা বা সহযোগী সংস্থা নয় তবে আসিয়ানের কার্যক্রমে তাদের প্রতিনিধিত্ব রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু

আসিয়ান এমপিদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন – প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস

আপডেট সময় : ০৫:১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫