ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ককশিট বুকে বেঁধে নাফ নদী সাঁতরে ইয়াবা পাচারের চেষ্টা: ‌২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৩০ হাজার টাকা জরিমানা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ!

আর স্কুলে যাওয়া হবে না ছোট্ট নূরের..

সকালের সূর্য তখনও পুরোপুরি উঁকি দেয়নি। বইভর্তি ব্যাগ কাঁধে, স্বপ্নভরা দুটি চোখে নতুন দিনের আশায় ঘর থেকে বের হয়েছিল ছোট্ট নওশেদ শরীফ নূর (১০)। প্রতিদিনের মতোই স্কুলে যাওয়ার তাড়া—ক্লাসে বন্ধুদের সঙ্গে দেখা হবে, নতুন কিছু শেখা হবে। কিন্তু সেই পথেই থেমে গেল তার জীবনের সব স্বপ্ন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাটাখালী হিন্দুপাড়ার টেক এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় চকরিয়া গ্রামার স্কুলের ষষ্ঠ শ্রেণির এই শিক্ষার্থী। সে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়া এলাকার দুবাই প্রবাসী মোহাম্মদ ইউসুফের আদরের সন্তান।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকাল ৮টার দিকে অটোরিকশায় করে চিরিংগার দিকে যাচ্ছিল নূর। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। মুহূর্তেই ঘটে যায় অপ্রত্যাশিত সেই দুর্ঘটনা। ঘটনাস্থলেই নিভে যায় ছোট্ট নূরের প্রাণের প্রদীপ। পরে স্থানীয়রা ছুটে এসে কাভার্ডভ্যানের নিচ থেকে তার নিথর দেহ উদ্ধার করেন।

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

নূরের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাতাস। যে শিশুটি সকালে স্কুলে যাওয়ার জন্য বের হয়েছিল, সে আর কখনো বই খুলে বসবে না—এই নির্মম সত্য মানতে পারছেন না কেউই।

নূরের পরিবার ও স্বজনদের একটাই দাবি—এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যেন আর কোনো নূরের স্বপ্ন এভাবে পথেই থেমে না যায়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আর স্কুলে যাওয়া হবে না ছোট্ট নূরের..

আপডেট সময় : ০৬:৫৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬