ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম বিয়ের বাড়ি সাজাতে গিয়ে নিভে গেল সাইফুলের জীবন প্রদীপ বিজিবির ৪টি পৃথক অভিযান : ২ লাখ ৯৪ হাজার ইয়াবাসহ আটক ২ দ্রুত গলছে এভারেস্টের হিমবাহ, দায়ী মানুষের প্রস্রাবও লোহাগাড়ায় টিউশনিতে যাওয়ার পথে শিক্ষকের ওপর হামলা, ছুরিকাঘাতে গুরুতর আহত ৮ মা’ম’লার আ’সা’মী শহরের শীর্ষ ছি’ন’তা’ইকা’রী বাবু আটক কক্সবাজারে জন্মাষ্টমী উদযাপন : শ্রীকৃষ্ণের আদর্শ মানবসমাজকে সম্প্রীতির শিক্ষা দেয় কক্সবাজারে ২ হাজার আইফোন, শতাধিক ল্যাপটপসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার কক্সবাজারে অসুস্থ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, হাসপাতালে ভর্তি সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির

আর মাত্র ১০ দিন পর ফুটবলের জাদুতে থমকে যাবে বিশ্ব!

ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে সময়টা যখন জুনের কাছাকাছি চলে আসে, তখন বাতাসে যেন এক অদ্ভুত উন্মাদনার গন্ধ পাওয়া যায়। চায়ের কাপের আড্ডা থেকে শুরু করে পাড়ার মোড়, কিংবা সোশ্যাল মিডিয়ার দেয়াল, সবখানেই শুধু একটিই আলোচনা। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা।

আগামী ১১ জুন বেজে উঠবে সেই মহেন্দ্রক্ষণের বাঁশি। শুরু হতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপ ফুটবল। ফুটবল কি কেবল ২২ জন মানুষের একটি বলের পেছনে ছুটে চলা? মোটেও নয়। এটি এমন এক জাদুকরী মন্ত্র, যা মুহূর্তের মধ্যে পুরো বিশ্বকে এক সুতোয় গেঁথে ফেলতে পারে। ভাষা, বর্ণ, ধর্ম কিংবা ভৌগোলিক সীমানার সব দেয়াল ভুলে পুরো পৃথিবী যেন এই এক মাসের জন্য পরিণত হয় একটি বিশাল গ্যালারিতে। যেখানে প্রতিটি মানুষের হৃদস্পন্দন ওঠানামা করে মাঠের ওই গোলকটির প্রতিটি পাসের সঙ্গে।

বিশ্বকাপ মানেই তো আবেগের এক বিশাল ক্যানভাস। এই ক্যানভাসে কেউ আঁকেন বিজয়ের সোনালি হাসি, আবার কারও চোখে নেমে আসে বিদায়ের নোনতা জল। কোনো এক অখ্যাত শহরের ছাপোষা তরুণ হয়তো জাদুকরী এক গোলে রাতারাতি বনে যাবেন বিশ্বজয়ী মহাতারকা। আবার শেষবারের মতো বিশ্বকাপ মঞ্চে নামা কোনো কিংবদন্তি হয়তো শিরোপার খুব কাছ থেকে চোখের জলে বিদায় নেবেন, রেখে যাবেন লাখো ভক্তের দীর্ঘশ্বাস। এই হাসি-কান্না, আনন্দ-বেদনার মহাকাব্যই তো বিশ্বকাপকে করে তুলেছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ক্রীড়া আসর।

আমাদের এই বাংলাদেশের চিত্রটাও কিন্তু একদম ভিন্ন নয়। বিশ্বকাপ এলেই এই দেশের প্রতিটি ছাদ, প্রতিটি বারান্দা যেন হয়ে ওঠে এক একটা দেশের মিনি স্টেডিয়াম! প্রিয় দলের পতাকা ওড়ানোর সেই অঘোষিত প্রতিযোগিতা, রাত জেগে খেলা দেখার প্রস্তুতি, আর পরদিন সকালে কর্মব্যস্ত দিনের ফাঁকে চায়ের চুমুকে তর্কে মেতে ওঠা, এসব ছাড়া কি আমাদের বিশ্বকাপ পূর্ণতা পায়? ব্রাজিল না আর্জেন্টিনা, ফ্রান্স না জার্মানি, এই মিষ্টি লড়াইয়ে মেতে ওঠে আট থেকে আশি, সবাই।

১১ জুনের পর থেকে আগামী এক মাস রাতের ঘুম হারাম হবে, চোখের নিচে কালি পড়বে, প্রিয় দলের হারে হয়তো বুকের ভেতরটা অজানা কষ্টে দুমড়েমুচড়ে যাবে। আবার সেই প্রিয় দল যখন দুর্দান্ত কোনো গোল করে এগিয়ে যাবে, তখন মাঝরাতেই হয়তো বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়বে পুরো পাড়া। এটাই তো ফুটবল! এটাই তো বিশ্বকাপ! এই জাদুকরী উন্মাদনায় কয়দিন পর ফুটবল ভক্তেদের কথার তুবড়িতে কিন্তু টিকে থাকা দায় হয়ে যাবে! তাহলে, প্রস্তুত তো আপনার প্রিয় দলের জার্সি নিয়ে? কিক-অফের বাঁশি বাজতে কিন্তু আর খুব বেশি দেরি নেই

সূত্র:ডিবিসি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আর মাত্র ১০ দিন পর ফুটবলের জাদুতে থমকে যাবে বিশ্ব!

আপডেট সময় : ০১:৩৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬