ঢাকা ১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক মাধ্যম বাজারঘাটায় চার প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের বিশ হাজার টাকা জরিমানা ধর্ষণের শিকার কিশোরীর ছবি ফেসবুকে দিলেন ওসি! পাটের ব্যাগে ৩৮ হাজার ইয়াবা,আলীর জাহালে যুবক আটক রামুতে আসনের নিচে লুকানো ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক ঈদগাঁওতে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল বন্ধুর সৈকতে নতুন কার্ড বন্ধ, নবায়ন নিয়েও কঠোর সিদ্ধান্ত জেলা প্রশাসনের মিয়ানমারে পাচারের পথে ১৭শ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২০ সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে- মানববন্ধনে বক্তারা সাগরে জেলের জালে ধরা পড়লো “স্বয়ংক্রিয় সামুদ্রিক যান” তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি: বুধ বা বৃহস্পতিবার থেকে কক্সবাজারে বৃষ্টির সম্ভাবনা রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ উত্তর ডিককুলে র‌্যাবের অভিযানে ইয়াবা, হেরোইন ও আইসসহ মাদক কারবারি গ্রেপ্তার পেকুয়া পৌরসভার প্রথম প্রশাসক ইউএনও রফিকুল ইসলাম বন্ধুদের সঙ্গে বাইক ভ্রমণে গিয়ে আর ফেরা হলো না রামুর তরুণ ব্যবসায়ী মারুফের
রামুতে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে সহিদুজ্জামান

‘আমরা এখন ফ্যাসিষ্টদের কথা ভুলে যাচ্ছি’

কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, আমরা এখন ফ্যাসিষ্টদের কথা ভুলে যাচ্ছি। আমরা এখন তাদের কথা বলি না। তারা আমাদের সাথে কী রকম নির্মমতা দেখিয়েছে, তা আমাদের মনে নেই। আমরা কেবল নিজেরা নিজেদেরই পেছনে লেগে আছি।

তিনি বলেন, আমরা যদি ফ্যাসিষ্ট সরকারের কথা ভুলে যাই, আমাদের আগামিদিনের সাফল্য বাধাগ্রস্থ হবে। আমরা নিজেদেরকেই হারিয়ে ফেলবো। যে কোন কাজে সাফল্য পেতে আল্লাহর সাহায্য ছাড়া হয় না। আমরা যদি নীতিহীন হয়ে পড়ি, দখলবাজি, চাঁদাবাজি করতে থাকি, কিভাবে আল্লাহর সাহায্য পাবো!

তাঁর মতে, আমাদের শপথ নিতে হবে আওয়ামী ফ্যাসিষ্টদের সাথে আঁতাত করে কোন কিছু করবো না।

তিনি মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আকতারুল আলম চৌধুরী।

রশিদনগরে রত্নগর্ভা রিজিয়া আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান লন্ডনে বসে নির্দেশনার মাধ্যমে দলকে সুসংগঠিত ও সুশৃংখল হিসেবে পরিচালনা করছেন। তিনি বারবার নির্দেশনা দিচ্ছেন, দলের কোন নেতা-কর্মী যেন দখলবাজি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির সাথে জড়িয়ে না পড়েন। অথচ আমাদের তৃণমূলের কতিপয় নেতৃত্ব তাই করে চলেছেন।

তিনি নেতা-কর্মীদের হুঁশিয়ার করে বলেন, আমাদের জন্য সামনে কঠিন সময় আসছে, যদি না আমরা নিজেদের পরিশুদ্ধ করতে না পারি।

স্থানীয় সিরাজুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি হামিদ উদ্দিন ইউসুফ গুন্নু, কক্সবাজার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস্তাফিজুর রহমান, রামু উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও রাজারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ সিকদার, ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলম, ভারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল হক, রামু বিএনপির আকতার কামাল আজাদ, পিএমখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ, ঈদগাঁও উপজেলা বিএনপির জানে আলম, যুবদল নেতা রোকনুজ্জামান চৌধুরী ও রামু উপজেলা বিএনপি নেতা ডা. মাহমুদুল হক জনি।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুর রহমান আজিজ, মাষ্টার আবু বকর ছিদ্দিক, ওমর ফারুক লিটন, আবুল কাউছাইন চৌধুরী, সাংবাদিক শেফায়েল উদ্দিন, হারুন অর রশিদ প্রমূখ।

এই মতবিনিময় সভা শেষে দেড় হাজার মানুষের জন্য ইফতারের আয়েঅজন করা হয়। বিএনপি নেতা-কর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ এই ইফতার মাহফিলে যোগ দেন।

ইতোপূর্বে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান দুপুরে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পশ্চিম রাজারকুল হাফেজ পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর সাথে সাক্ষাত করেন। তিনি ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা তুলে দেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক মাধ্যম

রামুতে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে সহিদুজ্জামান

‘আমরা এখন ফ্যাসিষ্টদের কথা ভুলে যাচ্ছি’

আপডেট সময় : ১০:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫