ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লিংকরোডে সড়ক দুর্ঘটনায় আলী আহমদ কোম্পানির মৃত্যু সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু অপহরণের নাটক সাজিয়ে ২২ দিন আত্মগোপন : আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ঈদগাঁওয়ে অবৈধ বালুমহালে পৃথক অভিযান, তিনটি মেশিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত সমুদ্রভ্রমণ থেকে অ’গ্নি’দ’গ্ধ দুঃস্বপ্ন, ১১ দিন পর দাদার কবরের পাশে মুক্তা মহেশখালীতে অস্ত্রসহ মালেককে আটকের দাবি পুলিশের “আহমদ গিয়াস থেকে যাবে, তাঁর না থাকা জুড়ে” রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার দেশে ৪ কোটি ১৬ লাখ মানুষ সাবান দিয়ে হাত ধুয়ে না সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি

আগামী নির্বাচনে স্বাধীনতার স্ব-পক্ষের শক্তির বিজয় হবে: সালাহউদ্দিন আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রের বিজয় হবে,গণতান্ত্রিক শক্তির বিজয় হবে এবং যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে,জনগণের পক্ষে থাকে তাদের পক্ষে বিজয় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়া আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে, স্বৈরাচার বিরোধী সংগ্রাম করতে করতে এই দেশের সংসদীয় সরকার গঠন করেছিলেন ১৯৯১ সালে।
তারপরে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু করে ছিলেন।এই গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা।

শনিবার (৭ ডিসেম্বর) চকরিয়ার হারবাং বাজারে নির্বাচনী গণসংযোগ পরবর্তী পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন,বেগম খালেদা জিয়া সামরিক শাসন বিরোধী সংগ্রাম করতে করতে
গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছেন।
এবং তিনিই গণতন্ত্রের মা বলে বাংলাদেশের মানুষ তাকে উপাধী দিয়েছেন।সেই নেত্রীর দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল তার সুযোগ্য উত্তরসুরী তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে এই ফ্যাসিবাদকে বিতাড়ন করতে সমর্থ হয়েছি।

এদিন তিনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। চকরিয়া উপজেলা ছাত্রদলের সমাবেশ ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের গণসংযোগের কথা থাকলেও সময় স্বল্পতার কারণে তা স্থগিত করা হয়।

সপ্তাহব্যাপী টানা প্রচারণা শেষে রবিবার সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

ট্যাগ :

লিংকরোডে সড়ক দুর্ঘটনায় আলী আহমদ কোম্পানির মৃত্যু

আগামী নির্বাচনে স্বাধীনতার স্ব-পক্ষের শক্তির বিজয় হবে: সালাহউদ্দিন আহমেদ

আপডেট সময় : ০৭:১১:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫