ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম
তথ্য উপদেষ্টা

আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরে ভোটগ্রহণ

আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং অক্টোবরের দিকেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে।

এসময় তিনি বলেন, মজুতের নির্ধারিত মান থেকে ৯ লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুত আছে।

তথ্য উপদেষ্টা জানান, ৫ আগস্টের আগে জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে। এদিকে, শিশুদের মননের বিকাশের দিকে লক্ষ্য রেখে স্কুলে গিয়ে বই পড়ার কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে এই পাইলট প্রকল্প করা হবে বলেও জানান তিনি।

এদিকে, এনসিপির সমাবেশে ককটেল হামলার বিষয়ে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনাটি দুঃখজনক। ঘটনাটি সরকার খতিয়ে দেখছে। দোষীদের অবশ্যই গ্রেফতার করা হবে। এ বিষয়ে এনসিপির আহ্বায়কের বক্তব্য অনেকটাই রাজনৈতিক বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: যমুনা টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তথ্য উপদেষ্টা

আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরে ভোটগ্রহণ

আপডেট সময় : ০১:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬