ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় পরিচ্ছন্নতা অভিযান : ২০ টনের বেশি বর্জ্য অপসারণ ফেসবুক স্ট্যাটাসের পর যুবক নিখোঁজ, উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের ​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি সরকারের মূল লক্ষ্য এখন ক্ষতিগ্রস্ত মানুষের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করা- লোহাগাড়ায় অর্থমন্ত্রী হোয়ানকের সন্ত্রাসী মিন্টু গ্রেফতার : অস্ত্র, গোলাবারুদ,অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো ‘আমরা থামছি না’— ফাইনালের আগে হুঙ্কার আর্জেন্টিনার চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা স্টেজ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী বিশ্বকাপজয়ীদের প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ রিং দেবে ফিফা বন্যা কবলিত এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এমপি কাজলের ডিও লেটার: রামুর ফতেখাঁরকুলকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ, স্থানীয় সরকার বিভাগের চিঠি চন্দ্রিমায় আবু বক্কর মার্কেট দখলচেষ্টার মামলায় নুরুল ইসলাম ও আরাফাতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অনলাইনে জামিননামা গ্রহণ শুরু হচ্ছে কাল, এক ক্লিকে পৌঁছে যাবে জেলখানায়: আইন উপদেষ্টা

অনলাইনে বেলবন্ড (জামিননামা) গ্রহণপ্রক্রিয়া পরীক্ষামূলকভাবে আগামীকাল বুধবার শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘অ্যাটর্নি জেনারেল’স অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে আসিফ নজরুল এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, অনলাইনে বেলবন্ড গ্রহণ করা হবে। একজন লোকের জামিনের পর ছাড়া পাওয়া পর্যন্ত ১২টি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় বলে শুনেছেন। কোনো ধাপে টাকা দিতে হয়। কোনো ধাপে হয়রানি হতে হয়। আগামীকাল পাইলট প্রকল্প চালু হতে যাচ্ছে। এক ক্লিকে আদালতের রায় থেকে এটা (বেলবন্ড) সরাসরি জেলখানায় পৌঁছে যাবে।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রিধারী ২৫ জন ৬ মাসের জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিচ্ছেন, যা দেশের ইতিহাসে প্রথম। এই প্রোগ্রামের সহযোগিতায় রয়েছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমি নিজে ৪০ বছর আগে একজন ইয়াং ফ্রেশ ল গ্র্যাজুয়েট ছিলাম। ইন্টার্নশিপও করেছিলাম মনে আছে। আইনজীবীর কাছে বোধ হয় একবার গিয়েছিলাম, আর যাই নাই। কিন্তু আমার ইন্টার্নশিপ হয়েছিল।…এটা আমি এ জন্য বললাম যে আমাদের এখানে আসলে ইন্টার্নশিপ বলতে সে রকম কিছু হয় না। হয়তো আগের যে অবস্থা একটু ভালো হয়েছে। কিন্তু আরও অনেক অনেক বেশি ইম্প্রুভ করার প্রয়োজন রয়েছে।’

আসিফ নজরুল বলেন, ‘আমি স্টুডেন্ট লাইফ থেকে দেখতাম যে ইউএনডিপি, অন্যান্য অর্গানাইজেশন—তারা এই ধরনের গুড ইনিশিয়েটিভগুলাতে থাকে। কিন্তু আমাদের এই মানসিকতাও অর্জন করতে হবে যে ইউএনডিপি বা ডেভেলপমেন্ট পার্টনার না থাকলেও যেন আমরা প্রোগ্রাম করতে পারি। আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কারকাজ করেছি। একদম নিজেরা করেছি। কারও কোনো হেল্প, কোনো পার্টনারশিপ ছাড়া।’

আত্মবিশ্বাস অর্জন করতে হবে

অনলাইনে জামিননামা গ্রহণ প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করতে যাচ্ছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে। আমরা চালু করছি, আমরা আমাদের সরকারের টাকা দিয়ে করেছি। কারও হেল্প লাগে না, নিজেদের এই আত্মবিশ্বাস অর্জন করতে হবে।…আমরা মনে করি, উনারা হেল্প না করলে আমরা পারব না, এটা ঠিক না।’

সরকারের অনেক টাকা আছে বলে উল্লেখ করেন আসিফ নজরুল। তিনি বলেন, ‘আমাদের সরকারের অনেক টাকা, বিশ্বাস করেন। প্রবাসী ব্যাংকে, ওখানে ১ হাজার ৬০০ কোটি টাকা আছে। আমাদের আইজিআর অফিস, রেজিস্ট্রার অফিস, সেখানে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা আছে। এগুলো কেউ খেয়াল করে না যে আমরা নিজেদের টাকা ব্যবহার করে নিজেরা অনেক অনেক ভালো কাজ করতে পারি।’

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

সূত্র:প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় পরিচ্ছন্নতা অভিযান : ২০ টনের বেশি বর্জ্য অপসারণ

অনলাইনে জামিননামা গ্রহণ শুরু হচ্ছে কাল, এক ক্লিকে পৌঁছে যাবে জেলখানায়: আইন উপদেষ্টা

আপডেট সময় : ০১:৩৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫