ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে নারীকে বিবস্ত্র করে মারধর ও চুল কেটে দেয়ার অভিযোগ, আটক ২ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ নিখোঁজের ১৫ ঘন্টা পর উদ্ধার হওয়া রামুর স্কুল ছাত্র শাহীনের জানাজা সম্পন্ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানালো আশ্রিত রোহিঙ্গারা পেকুয়ায় মাছ ব্যবসায়ী- আড়ৎদার দ্বন্দ্ব, মাছ বিক্রি বন্ধ কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত টেকসই শান্তি-নিরাপত্তা নিশ্চিতে নারী নেতৃত্বের অংশগ্রহণে জোর দিলো বাংলাদেশ জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়া উপজেলা জাতীয় যুবশক্তির কমিটি গঠন: আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্য সচিব: রায়হান উদ্দিন

২৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘খালেকুজ্জামান স্মরণ সপ্তাহ’ শুরু

কক্সবাজার সরাসরি বালিকা উচ্চ বিদ্যালয়, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়, আমিনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসায় দিনব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণের মধ্য দিয়ে শুরু হলো ‘খালেকুজ্জামান স্মরণ সপ্তাহ’। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দুইবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, তুখোড় পার্লামেন্টারিয়ান ও গণমানুষের অবিসংবাদিত নেতা মরহুম এডভোকেট খালেকুজ্জামানের ২৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার থেকে কক্সবাজার সদরসহ রামু ও ঈদগাঁও উপজেলায় ‘খালেকুজ্জামান স্মরণ সপ্তাহ’ পালিত হচ্ছে। ফ্যাসিবাদী রেজিমের উৎখাত ও জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিকে সামনে রেখে এডভোকেট খালেকুজ্জামান স্মৃতি পরিষদ ২৩ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসুচী পালন করেছে।

বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম দাশ, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চন্দ্র দেবনাথ, আমিনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিনা কাশেম পান্না, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ রাহমত ছালামসহ উক্ত বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এডভোকেট খালেকুজ্জামান স্মৃতি পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মরহুম খালেকুজ্জামানের বড় সন্তান আহমেদ তানসির জামান উৎস, ঈদগাহ রশিদ আহমদ কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ আতিকুর রহমান ও চলচ্চিত্র-নির্মাতা জাহিন ফারুক আমিন।

‘খালেকুজ্জামান স্মরণ সপ্তাহ’-এর সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় বৃক্ষরোপণ, সমুদ্র সৈকত পরিচ্ছন্ন অভিযান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান পরিদর্শন ও দোয়া মাহফিল, রামু বাইপাস মহাসড়কে “খালেকুজ্জামান চত্বর” পুনর্বহালের দাবিতে মানববন্ধন এবং সর্বশেষে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্মরণসভা। এর পাশাপাশি তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে “এডভোকেট খালেকুজ্জামান স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা ২০২৫”। বিতর্ক কর্মশালার মধ্য দিয়ে শুরু হওয়া বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭সেপ্টেম্বর এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর কক্সবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনের স্মরণসভায়।

স্মরণ সপ্তাহের সকল আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে মরহুম এডভোকেট খালেকুজ্জামানের দেশপ্রেম, সন্ত্রাসবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম ও জনমানুষের অধিকার রক্ষার অহিংস আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া।

২০০১ সালের ২৮ সেপ্টেম্বর রামুর বাইপাস চত্বরে লাখো মানুষের এক নির্বাচনী জনসভায় এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামান ইন্তেকাল করেছিলেন। ১৯৫৩ সালের ১৬ জানুয়ারি জন্মগ্রহণ করা এই দেশ ও জনদরদী নেতা সাবেক সংসদ সদস্য ও ১৯৫৭ সালে গঠিত আইআই চুন্দ্রীগড় মন্ত্রীসভার কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মৌলভী ফরিদ আহমদ ও রিজিয়া আহমেদের দ্বিতীয় সন্তান। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রেখে যাওয়া এই প্রচারবিমুখ নেতা একাধারে ছিলেন সফল কম্পিউটার বিজ্ঞানী ও প্রতিষ্ঠিত আইনজীবী।

মরহুম এডভোকেট খালেকুজ্জামানের ছোট ভাই কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান ও এবং তাঁর বড় ছেলে আহমেদ তানসির জামান উৎস সকলকে উক্ত স্মরণ সপ্তাহের কর্মসূচিগুলোতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। বিশেষভাবে, ২৮ সেপ্টেম্বর কক্সবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত “খালেকুজ্জামান স্মরণসভা”-য় সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানিয়েছেন তাঁরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে নারীকে বিবস্ত্র করে মারধর ও চুল কেটে দেয়ার অভিযোগ, আটক ২

২৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘খালেকুজ্জামান স্মরণ সপ্তাহ’ শুরু

আপডেট সময় : ০৭:০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫