ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

সদরে থানার অভিযানে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেপ্তার

কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় ছিনতাই প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় গেলো ২৪ ঘন্টায় পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সাদমান সিহাব (৩০) কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব টেকপাড়া এলাকার মঞ্জুর আলমের ছেলে। ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার সাদ্দাম হোসেন (২৩) পেশকার পাড়ার মোঃ সেলিমের ছেলে।

​মাদক সংক্রান্ত অপরাধে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়ারছড়া এলাকার মৃত ফজল গনির ছেলে মোঃ আলমগীর (৫২), মোহাম্মদ রিয়াদের স্ত্রী রুমা আক্তার (১৯) ও মোহাম্মদ আলমের স্ত্রী জমিলা খাতুন (২৬)। এছাড়া মাদক সেবনের অভিযোগে ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তারাবনিয়ার ছড়ার মোঃ বাহাদুর (৪৭), একই ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটার আবদুর রহিম (২৬) এবং ৯ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়ার মোঃ ইউসুফকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।

​অন্যদিকে ধর্তব্য অপরাধে জড়িত থাকায় মুন্সীগঞ্জ সদর থানার চুড়াইন এলাকার শিবলী হাওলাদার (৪১) ও ঈদগাঁও উপজেলার ভাদীরতলার ছোটন ধরকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।

​কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে?

সদরে থানার অভিযানে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬