ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিমছড়ির বেস্ট ওয়েস্টার্ন প্লাস ও সাম্পান ক্যাফেতে অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা কুতুবদিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুগন্ধা পয়েন্টে অভিযান: মোবাইল কোর্টে ১৩ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ফাজিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লীগে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ পেকুয়ায় সৌদি ভিসার প্রলোভনে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মা-ছেলের বিরুদ্ধে জিডি পুজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার- দুর্গাপূজা উদযাপনে সব ধরনের সহযোগিতার আশ্বাস এবার ডুবন্ত কনটেইনারে ইয়াবা পাচার, আটক ৩ : উদ্ধার ২ লাখ ২০ হাজার ইয়াবা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য -সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে হবে- ড.মোহাম্মদ ছরওয়ার আলম কলিম উল্লাহ শিকদারের ইন্তেকালে এমপি লুৎফুর রহমান কাজলের শোক রামুতে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার রামুতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ড. মোকতার আহমেদ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য নিযুক্ত নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা

বিশ্ব পর্যটন দিবসকে ঘিরে উপলক্ষ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হবে তিন দিনের পর্যটন মেলা।

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে এই মেলার আয়োজন করা হচ্ছে।

​মেলা শুরু হবে আগামী ২৫ সেপ্টেম্বর, শুক্রবার। প্রথম দিন সকাল সাড়ে ৯ টায় কক্সবাজার সমুদ্র সৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে মেলার আনুষ্ঠানিকতা শুরু হবে। সকাল ১০ টায় পর্যটন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হবে। প্রথম দিনের বিকেল বেলায় থাকবে লোকজ সংগীত, ফায়ার শো এবং ব্যান্ড শো।

​দ্বিতীয় দিন ২৬ সেপ্টেম্বর, শনিবার সকালে পুনরায় সৈকত পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেল ৩ টায় সৈকত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এছাড়া বিকেলে সূফি ও কাওয়ালি গান, ফোক গান এবং ডুয়েট গান পরিবেশিত হবে।

​সমাপনী দিন ২৭ সেপ্টেম্বর, রবিবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সকাল ৯ টায় সুগন্ধা পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শেষ দিনে থাকবে বিকেল ৩ টায় ঘুড়ি উৎসব, বিকেল ৪ টায় সি সেফ লাইফগার্ডের জরুরি সেবা ও ফার্স্ট এইড কার্যক্রম প্রদর্শনী, ৫ টায় জেলা শিল্পকলা একাডেমী এবং শিশু একাডেমীর শিক্ষার্থীদের পরিবেশনা। এছাড়াও রাখাইন নৃত্য, বিদ্যানন্দ ফাউন্ডেশনের চাকমা, ম্রো ও রাখাইন নৃগোষ্ঠীর নাচ, অরুণোদয় স্কুল ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর পরিবেশনা। একই দিন রাত ৮ টার পর ‘আঁলা’ পরিবেশনার মধ্য দিয়ে তিন দিনের এই মেলা শেষ হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হিমছড়ির বেস্ট ওয়েস্টার্ন প্লাস ও সাম্পান ক্যাফেতে অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা

আপডেট সময় : ১২:০০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬