ঢাকা ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি নাইক্ষ্যংছড়ি বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন সাবেক চেয়ারম্যান তোফাইল কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব মগনামায় সরকারি খালে ৫৮টি অবৈধ বাঁধ ও জাল অপসারণ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা : পাহাড়ধসের আশংকা সেন্টমার্টিনে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মহেশখালী চ্যানেলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার কক্সবাজারে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু নভেম্বরে : আয়োজক বাংলাদেশ দীর্ঘ ১৯ বছর আগেই নিষ্পত্তি হওয়া বিষয়কে ঘিরে নতুন অপপ্রচার: অধ্যক্ষের প্রতিবাদ উখিয়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

হিমছড়িতে পুলিশের চেকপোস্টে ২৮টি মোটরসাইকেল আটক

কক্সবাজারের হিমছড়িতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৮টি মোটরসাইকেল আটক করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) এ অভিযান পরিচালনা করে হিমছড়ি পুলিশ ফাঁড়ি।

আটক হওয়া মোটরসাইকেলগুলোর বেশিরভাগই ‘রেন্ট-এ-বাইক’ সার্ভিসের আওতাভুক্ত। পুলিশের দাবি, এসব যানবাহন কোনো অনুমতি ছাড়াই চলাচল করছিল, যা পর্যটক ও স্থানীয়দের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী। তিনি জানান, “অনুমতি ছাড়া রেন্ট বাইক চলাচলের কারণে ইতোমধ্যে একাধিক দুর্ঘটনা ঘটেছে। পর্যটন এলাকাকে নিরাপদ রাখতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বিচার-বিশ্লেষণ করে নিয়মবহির্ভূতভাবে চলাচল করা এসব যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, কক্সবাজারে সম্প্রতি রেন্ট বাইক সার্ভিসের বিস্তার ঘটলেও অনেক ক্ষেত্রে যথাযথ অনুমতি ও নিয়ন্ত্রণের অভাবে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে অভিযোগ উঠেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক

হিমছড়িতে পুলিশের চেকপোস্টে ২৮টি মোটরসাইকেল আটক

আপডেট সময় : ০৭:৩৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫