ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার

রামুতে দুই বড় ভাই খুন করলো ছোট ভাইকে

কক্সবাজারের আপন দুই বড় ভাই খুন করেছে ছোটো ভাইকে। নিহত শওকত ওসমান কক্সবাজার সদরের ভারুয়াখালীর ৯নং ওয়ার্ডের আদর্শ গ্রামের বাসিন্দা বলে জানান সদর থানার ওসি ইলিয়াস খান। ওসি বলেন, নিহতের বাড়ি সদর থানা এলাকায় হলেও ঘটনা ঘটেছে রেললাইনের ওপারে, যেটি রামু থানায় পড়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. তৈয়বুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছুরিকাঘাতে গুরুতর আহন হন ওই ব্যক্তি। পরে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানায়।

ওসি তৈয়বুর রহমান বলেন, অভিযুক্ত দুই ভাই কাউসার ওসমান ও সাইফুল ইসলাম পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।

এঘটনায় আহত হন শওকত ওসমানের আপন মামা শহীদুল ইসলাম। তিনি রামু স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধীন আছেন।

শওকত ওসমানের মা রেহেনা বেগম বলেন, শওকতকে বাঁচাতে যাওয়ায় আমার ভাইকেও ছুরি মেরেছে ছেলেরা।

রেহেনা বেগম বলেন, “জমির ভাগবাটোয়ারা নিয়ে ঝগড়া চলছিলো তিন ভাইয়ের মধ্যে। ছোটো ভাইকে অল্প কিছু অংশ দিয়ে বাকি জমি দখলে রেখেছে অপর দুই ভাই। যা নিয়ে তাদের স্ত্রীরাও ঝগড়ায় জড়াতো শওকতের সাথে।”

“আমার ছেলেটাকে ওরা মেরে ফেললো”- বিলাপ করে বলেন রেহেনা।

নিহত শওকত ওসমানের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে আনার কথা জানিয়েছে রামু থানার ওসি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক

রামুতে দুই বড় ভাই খুন করলো ছোট ভাইকে

আপডেট সময় : ০৩:৫০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫