ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩ সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার

মুক্তির অনুমোদন পেয়েছে মেহজাবীনের সিনেমা

বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে এসে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীন চৌধুরীর সিনেমা ‘প্রিয় মালতী’।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমোদন পেয়েছে সিনেমাটি। বোর্ড সদস্যরা ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র দিয়েছে। অর্থাৎ এটি সব বয়সের দর্শকের জন্য উন্মুক্ত। ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দীন।

‘প্রিয় মালতী’-তে কেন্দ্রীয় অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এতে তাকে দেখা যাবে নিম্ন-মধ্যবিত্ত ঘরের একজন লড়াকু নারীর চরিত্রে।

‘প্রিয় মালতী’ প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড। শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুর মতো তারকারা।

‘প্রিয় মালতী’ মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা। এর আগে ‘সাবা’ সিনেমায় অভিনয় করেছেন মেহজাবীন। যদিও সেটি এখনও মুক্তি পায়নি। জেদ্দায় চলতি রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রবিবার (৮ ডিসেম্বর) প্রিমিয়ার হয়েছে সিনেমাটি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

মুক্তির অনুমোদন পেয়েছে মেহজাবীনের সিনেমা

আপডেট সময় : ০২:০২:০২ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪