ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

মহেশখালীতে দোয়েল নামের একজনকে গুলি করে হ’ত্যা

মহেশখালীর কালারমারছড়ায় শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল (৪৯) নামের একজনকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মৃত্যুর বিষয়টি টিটিএন-কে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল হক।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টায় উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনার মুজিব কিল্লা নামক এলাকায় এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় শাহাদাত হোসেন দোয়েলকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় সূত্র জানায়, নিহত দোয়েলের সাথে তারই নিকট আত্মীয় একই এলাকার সাদ্দামের সাথে বিরোধ চলে আসছিল। সাদ্দামের গুলিতে দোয়েল নিহত হয়েছে বলে জানায় তার পরিবার।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানায়, খবর পাওয়া মাত্র মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দোয়েল নামের একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। এই খুনের সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

নিহত শাহাদাত হোসেন দোয়েল কালারমারছড়ার খসরু গোষ্ঠীর মৃত ফজল হকের পুত্র, আর এ ঘটনায় অভিযুক্ত সাদ্দাম একই বংশের মৃত ছিদ্দিক মাতব্বরের পুত্র।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি

মহেশখালীতে দোয়েল নামের একজনকে গুলি করে হ’ত্যা

আপডেট সময় : ১১:১৮:১১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫