ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর
এসএসসি ২০২৬

মহেশখালীতে কোন বিদ্যালয়ে কত পাস: জিপিএ-৫ পাওয়ার শীর্ষে কোন প্রতিষ্ঠান

  • কাব্য সৌরভ
  • আপডেট সময় : ০৩:২১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • 493

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফলে মহেশখালী উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে মহেশখালী আইল্যান্ড হাই স্কুল। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৭ দশমিক ০১ শতাংশ। অন্যদিকে সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ অর্জনের দিক থেকে উপজেলার শীর্ষে রয়েছে মহেশখালী মডেল হাই স্কুল।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশের সমমান ও এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন।

প্রকাশিত এ ফলাফলে দ্বীপ উপজেলা মহেশখালীর ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল বিশ্লেষণে উপজেলায় পাশের হার ৫৪.৭৭%।

•উপজেলায় পাসের হারে শীর্ষ তিন

মহেশখালী আইল্যান্ড হাই স্কুল থেকে এ বছর ৭৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৬৭ জন পাস করেছে। ফেল করেছে ১০ জন। পাসের হার ৮৭ দশমিক ০১ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে মহেশখালী মডেল হাই স্কুল। প্রতিষ্ঠানটি থেকে ১৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৪০ জন পাস করেছে। ফেল করেছে ৪২ জন। পাসের হার ৭৬ দশমিক ৯২ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ১১ জন জিপিএ-৫ পেয়েছে।
তৃতীয় অবস্থানে থাকা বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন পাস করেছে। ফেল করেছে ৩০ জন। পাসের হার ৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬ জন।

•উপজেলার অন্যান্য প্রতিষ্ঠানের ফলাফল

পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৭৭ জনের মধ্যে ৫৩ জন পাস করেছে। পাসের হার ৬৮ দশমিক ৮৩ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
কালারমারছড়া উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয় থেকে ৯৪ জনের মধ্যে ৬০ জন পাস করেছে। পাসের হার ৬৩ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন।

কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১০০ জনের মধ্যে ৬১ জন পাস করেছে। পাসের হার ৬১ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ১ জন।
হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১৪১ জনের মধ্যে ৮১ জন পাস করেছে। পাসের হার ৫৭ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন।

মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৭০ জনের মধ্যে ৪০ জন পাস করেছে। পাসের হার ৫৭ দশমিক ১৪ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছে ৭ জন।

কুতুবজোম অফ-শোর হাই স্কুল থেকে ৪০ জনের মধ্যে ২২ জন পাস করেছে; পাসের হার ৫৫ শতাংশ। কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

হোয়ানক আবদুল মাবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে ৪১ জনের মধ্যে ২১ জন পাস করেছে; পাসের হার ৫১ দশমিক ২২ শতাংশ। কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

গোরকঘাটা উচ্চ বিদ্যালয় থেকে ৭১ জনের মধ্যে ৩৫ জন পাস করেছে; পাশের হার ৪৯ দশমিক ৩০ শতাংশ। কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

শাপলাপুর জালেয়ারমার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৫৫ জনের মধ্যে ২৬ জন পাস করেছে; পাসের হার ৪৭ দশমিক ২৭ শতাংশ। কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

হোয়ানক বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৬ জনের মধ্যে ১২ জন পাস করেছে; পাসের হার ৪৬ দশমিক ১৫ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন।

কালারমারছড়া উচ্চ বিদ্যালয় থেকে ১৮৭ জনের মধ্যে ৮১ জন পাস করেছে; পাসের হার ৪৩ দশমিক ৩২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ জন।

মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে ২১৬ জনের মধ্যে ৯০ জন পাস করেছে; পাসের হার ৪১ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ জন।

হোয়ানকের আদর্শ বিদ্যাপীঠ থেকে ১০২ জনের মধ্যে ৪০ জন পাস করেছে; পাসের হার ৩৯ দশমিক ২২ শতাংশ। কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

ধলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৪৩ জনের মধ্যে ১৬ জন পাস করেছে; পাসের হার ৩৭ দশমিক ২১ শতাংশ। কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

ইউনুছখালী নাছির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ থেকে ১০০ জনের মধ্যে ৩৬ জন পাস করেছে; পাসের হার ৩৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ জন।

শাপলাপুর উচ্চ বিদ্যালয় থেকে ১২৬ জনের মধ্যে ৪৪ জন পাস করেছে; পাসের হার ৩৪ দশমিক ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ জন।

মাতারবাড়ি আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১২ জনের মধ্যে পাস করেছে ৪ জন; পাশের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ। কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

মাতারবাড়ি আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে ২৪ জনের মধ্যে ৭ জন পাস করেছে; পাসের হার ২৯ দশমিক ১৭ শতাংশ। কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

ছোট মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২৭ জনের মধ্যে ৭ জন পাস করেছে; পাসের হার ২৫ দশমিক ২৩ শতাংশ।

পাশের হারে উপজেলায় সর্বশেষ অবস্থানে থাকা লিডারশীপ উচ্চ বিদ্যালয় থেকে ৪০ জনের মধ্যে ৯ জন পাস করেছে; পাসের হার ২২ দশমিক ৫০ শতাংশ।

এবারের এসএসসি পরীক্ষায় মহেশখালী উপজেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৭৫১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৯৫৯ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে এবং অকৃতকার্য হয়েছে ৭৯২ জন পরীক্ষার্থী। উপজেলার ১৯ টি প্রতিষ্ঠান থেকে মোট জিপিএ-৫ পেয়েছে ৫০ জন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

এসএসসি ২০২৬

মহেশখালীতে কোন বিদ্যালয়ে কত পাস: জিপিএ-৫ পাওয়ার শীর্ষে কোন প্রতিষ্ঠান

আপডেট সময় : ০৩:২১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬