ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ প্রথমবারের মতো স্থানীয় ভিসি পেল সিবিআইইউ : দায়িত্ব নিলেন ড. মোকতার আহমেদ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কক্সবাজার বিমানবন্দর: সাগরে বসানো লাইট চুরির ঘটনা কীভাবে ঘটলো? রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী খুঁটির উপর ভর করে আছে কালভার্ট, ঝুঁকিতে কয়েক হাজার মানুষ রামুতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শামসুল হক ফাউন্ডেশন ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! রামুতে সুপার শপে আগুন রামুতে সুপার শপে আগুন ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের

মহেশখালীতে এসআই পরেশ হত্যা মামলার আসামি অস্ত্রসহ আটক

মহেশখালীতে চাঞ্চল্যকর এসআই (উপ-পরিদর্শক) পরেশ হত্যা মামলার পলাতক আসামি মো. নাছির (৪৮) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ। বিষয়টি টিটিএনকে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক হক।

সোমবার (২৬ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার হোয়ানকের কাঁঠালতলী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র (এলজি) উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, আটক নাছির ২০১২ সালে মহেশখালীর হোয়ানকে সংগঠিত এসআই (উপ-পরিদর্শক) পরেশ কারবারি হত্যা মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে পুলিশ হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আসামী নাছির হোয়ানকের কাঁঠালতলী এলাকার গোলাম কুদ্দুসের পুত্র। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’

মহেশখালীতে এসআই পরেশ হত্যা মামলার আসামি অস্ত্রসহ আটক

আপডেট সময় : ০১:১৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫