ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন

বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র পাশে থাকবে জাতীয় প্রেসক্লাব: আইয়ুব ভুঁইয়া

উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পেশাজীবী সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইয়ের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) রাতে দুবাইয়ের একটি অভিজাত হোটেলের বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম এবং যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন। স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি এস এম মোদাসসের শাহ। অনুষ্ঠানের শুরুতে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান। তিনি প্রেসক্লাবের ব্যতিক্রমধর্মী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে সমর্থনের বার্তা
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া। তিনি বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের যাত্রায় জাতীয় প্রেসক্লাব সবসময় পাশে থাকবে।”

এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার ও কলামিস্ট ফোরাম অব বাংলাদেশ-এর মহাসচিব মীর আব্দুল আলীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইউএইয়ের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, দুবাই পুলিশের সিনিয়র কর্মকর্তা ওমর আফলাতুন, আন্তর্জাতিক ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী, ওলংগং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. জিনাত রেজা খানসহ আরও অনেকে।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনা সঞ্চালনা করেন সাংস্কৃতিক সম্পাদক শাফায়াত উল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইশতিয়াক আসিফ। এতে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী রাসেল, সামিদা, সাদ এবং মুহাম্মদ আবু শাহাদাত সায়েম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইয়ের সদস্যবৃন্দ, কনস্যুলেট কর্মকর্তা, এবং আমিরাতের সাতটি প্রদেশ থেকে আগত বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ। অনুষ্ঠানের মেইন স্পনসর ছিল মিডিল ইস্ট ফ্যাশন, কো-স্পনসর আফলাতুন গ্রুপ এবং প্রাইম হাব।

বাংলাদেশ প্রেসক্লাব ইউএইয়ের এ বর্ণাঢ্য অভিষেক আয়োজন প্রবাসীদের জন্য এক গৌরবময় দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র পাশে থাকবে জাতীয় প্রেসক্লাব: আইয়ুব ভুঁইয়া

আপডেট সময় : ০৩:৩৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪