ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হলেন কক্সবাজারের জসীম উদ্দিন

চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সহযোগী অধ্যাপক সৈয়দ জসীম উদ্দীন। তিনি কক্সবাজার শহরের বাজার ঘাটার আইবিপি রোড নিবাসী প্রয়াত সৈয়দ মোজাফ্ফর আহমেদ ও আয়েশা বেগমের কনিষ্ঠ ছেলে।

তিনি ১৯৯০ সালে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯২ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি ও পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ২০০৩ সালে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে যোগদান করার পর থেকে প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত রয়েছেন।

তাঁর লেখা এগারটি গবেষণাপত্রের মধ্যে সাতটি পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি “Dhaka in the Liberation War” গ্রন্থে দুটি প্রবন্ধ অনুবাদ করেছেন, যা এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে।

এই শিক্ষাবিদ সম্পাদক হিসেবে ত্রৈমাসিক ছোটকাগজ “আলোকপত্র”-এর ৬টি সংখ্যা সম্পাদন করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হলেন কক্সবাজারের জসীম উদ্দিন

আপডেট সময় : ০৭:০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫