ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো ২০২১ সালের আইন, ২০২৫ সালের জরিপ: আয়োডিনযুক্ত লবণের মান নিয়ে আমরা কি সঠিক প্রশ্ন করছি? সদর থানার বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ২৫ জন এডভোকেট হারুন অর রশিদের ২ দফা জানাজা সম্পন্ন : শোকার্ত মানুষের ঢল টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু লোহাগাড়ায় চেকপোস্টে তল্লাশী : মার্কিন পিস্তল-গুলি ও ইয়াবাসহ কক্সবাজারের দুই যুবক গ্রেফতার পেকুয়ায় আবু তাহের হত্যা মামলার প্রধান আসামি সিফাত গ্রেপ্তার ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টির আভাস মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেন গ্রেফতার আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে আরও বাড়ল লোডশেডিং পেকুয়ায় দোকানের আড়ালে মাদক বিক্রি, পুলিশের হাতে আটক ২ আনোয়ারুল ইসলাম চৌধুরীর স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রশাসনের সাথে ছাত্রদলের বাগবিতণ্ডা, টিএসসিতে উত্তেজনা

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 255

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে টিএসসির রোকেয়া হল কেন্দ্র উত্তেজনা দেখা দিয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে লিফলেট বিতরণকে কেন্দ্র করে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সাথে প্রশাসনের বাগবিতণ্ডার জেরে এই উত্তেজনা দেখা দেয়।

এ সময় প্রশাসনের বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন ছাত্রদল নেতাকর্মীরা।

ছাত্রদলের অভিযোগ, প্রশাসন শিবিরের পক্ষে কাজ করছে।

জানা গেছে, এ সময় টিএসসিতে শিক্ষার্থীদের কাছে লিফলেট বিতরণ করছিলেন ছাত্রদলের নেতারা। তখন সেখানে অবস্থানরত শিবির নেতাকর্মী ও স্বতন্ত্র ভিপি প্রার্থী আল সাদী ভূইয়া প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

তবে ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, প্রশাসন পক্ষপাতিত্ব করছে। নাছির বলেন, ‘শিবিরের প্যানেলের পক্ষে ব্যালটে আগে থেকেই সিল মারার অভিযোগ দিতে গেলে প্রশাসন আমাদের সাথে অপ্রীতিকর আচরণ করে। আমাদের কোনও কথা শুনতে চাইনি।’

এ সময় সেখানে অবস্থানরত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধেও স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

উত্তেজনা নিরসনে এ সময় সামনে বের হয়ে আসেন দায়িত্বরত শিক্ষক সামিরা লুৎফা নিত্রা। তিনি ছাত্রদল নেতাকর্মীদের শান্ত করেন। তিনি বলেন, ‘এ কেন্দ্রে কোনও অনিয়ম হয়নি। তবে একটু ভুল বুঝাবুঝি হয়েছে ‘

স্বতন্ত্র ভিপি প্রার্থী আল সাদী ভূঁইয়া বলেন, ‘ছাত্রদল ও শিবিরের নেতারা আচরণবিধি লঙ্ঘন করছে। অথচ স্বতন্ত্র প্যানেলের কর্মীদেরকে নানা হয়রানি করা হচ্ছে।’

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘টিএসসি কেন্দ্রে শিবিরের পক্ষে সিলমারা ব্যালটের বিষয়ে অভিযোগ করতে গেলে প্রশাসন আমাদের সাথে অনাকাঙ্ক্ষিত আচরণ করে।’

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে এক ছাত্রী অভিযোগ করেন, এই কেন্দ্রে শিবিরের পক্ষে সিলমারা ব্যালট দেখতে পেয়েছেন তার এক বান্ধবী। যদিও শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, একুশে হলের কারচুপির অভিযোগ ঢাকতেই এ ধরনের নাটক সাজানো হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার

প্রশাসনের সাথে ছাত্রদলের বাগবিতণ্ডা, টিএসসিতে উত্তেজনা

আপডেট সময় : ০৩:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫