ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন সদর থানা পুলিশের বিশেষ অভিযান :ছিনতাইয়ের অভিযোগে সম্রাট নামের যুবক আটক শহরে ডিবির অভিযান : ৪ ছিনতাইকারী আটক লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ দুঃশাসনের ক্ষত মুছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ছে বিএনপি: লোহাগাড়ায় লায়ন হেলাল টেকনাফে র‌্যাবের অভিযান : ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার মগনামা লঞ্চ ঘাটে পানিতে পড়ে যুবক নিখোঁজ ৮ সেপ্টেম্বর ফাইনাল, মুখোমুখি হবে চকরিয়া ও রামু রোহিঙ্গা ক্যাম্পে পিস্তল ও গুলিসহ আরসার সদস্য গ্রেফতার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম বিয়ের বাড়ি সাজাতে গিয়ে নিভে গেল সাইফুলের জীবন প্রদীপ

পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

কক্সবাজার পৌরসভার দক্ষিণ-পূর্ব ঘোনারপাড়ার সেগুনবাগিচা আবাসিক এলাকায় কক্সবাজার পৌরসভার অর্থায়নে ৪টি রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছে।

বৃষ্টির কারণে কিছু দিন বন্ধ থাকার পর গত শনিবার সকালে বায়তুন নুর জামে মসজিদ সড়কে কাজ শুরু করা হয়।

এসময় ঘোনারপাড়া বড় কবরস্থান সমাজ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম শাহজাহান, সেগুনবাগিচা আবাসিক এলাকা সমাজ কমিটির সাধারণ সম্পাদক সায়মুন আমিন, বায়তুন নুর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রাশেদুল মজিদ, সমাজ কমিটির সদস্য যথাক্রমে মোঃ আলম, আবদুস সালাম, হাফিজুর রহমান, জসিম উদ্দিন, মোঃ আবুল কাশেম, মনজুর আলম, আবদুর রহিম, ইয়াসির, মোঃ সেলিম বাবুলসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সেগুনবাগিচা আবাসিক এলাকা সমাজ কমিটির সাংগঠনিক সম্পাদক ও বায়তুন নুর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল মজিদ জানান, দক্ষিণ-পূর্ব ঘোনারপাড়ার আলমগীর টাওয়ার থেকে বাদশাঘোনা পর্যন্ত সেগুনবাগিচা আবাসিক এলাকাটি দীর্ঘদিন ধরে উন্নয়ন কর্মকাণ্ড থেকে অবহেলিত ছিল। এলাকাবাসী পৌরসভার কর পরিশোধ করলেও রাস্তাগুলোর কোন উন্নয়ন হয়নি। এতে শিক্ষার্থী, রোগী, পথচারী ও এলাকাবাসীর দূর্ভোগ লেগে ছিল। দীর্ঘদিন পর হলেও উন্নয়ন কর্মকাণ্ড শুরু হওয়ায় কক্সবাজার পৌরসভার প্রশাসক, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তাসহ পৌর কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, সেগুনবাগিচা আবাসিক এলাকা সমাজ কমিটির আবেদনের প্রেক্ষিতে কক্সবাজার পৌরসভার ০৯ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব ঘোনারপাড়ার সেগুনবাগিচা আবাসিক এলাকার প্রধান সড়ক থেকে কেফায়েত উল্লাহ আবুর বাড়ি পর্যন্ত, সেগুনবাগিচা আবাসিক এলাকার প্রধান সড়ক থেকে অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিমের বাড়ি পর্যন্ত, সেগুনবাগিচা আবাসিক এলাকার প্রধান সড়ক থেকে মোবারকের বাড়ি পর্যন্ত ও সেগুনবাগিচা আবাসিক এলাকার প্রধান সড়ক থেকে বায়তুন নুর জামে মসজিদের শেষ প্রান্ত পর্যন্ত ৪টি রাস্তা নির্মাণ কাজ হাতে নেয় কক্সবাজার পৌরসভা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন

পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

আপডেট সময় : ১০:২৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬